admin
প্রকাশিত: 3:12 PM, June 16, 2021
অনলাইন ডেস্ক
আশুলিয়ার শিমুলতলা এলাকায় দেয়ালের নিচে চাপা পড়ে পারভীন আক্তার প্রিয়া নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার নিজ কর্মস্থলে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। নিহত পারভীন আক্তার প্রিয়া (২৪) কুড়িগ্রাম জেলার বুরুঙ্গামারী থানার বোটহাট গ্রামের জামাল উদ্দিনের মেয়ে।
স্থানীয় এলাকাবাসী জানায়, সকালে হঠাৎ স্থানীয় এক ব্যক্তির বাড়ির সীমানার দেয়াল ধসে পড়ে। আর সেখানে চাপা পড়েন পারভীন আক্তার। পরে উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের ডেপুটি ম্যানেজার হারুনুর রশীদ বলেন, আমাদের এখানে সকাল ৭টা ৫০ মিনিটে প্রিয়া নামে একজন নারী পোশাক শ্রমিককে গুরুতর অবস্থায় নিয়ে আসা হয়। পরে তার মৃত্যু হয়। আমরা বিষয়টি পুলিশকে অবহিত করেছি।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক এসআই তানিম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের স্বজনদের সাথে যোগাযোগ করা হয়েছে।
ডিএসএস/১৬জুন ২০২১/রুজি
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,