admin
প্রকাশিত: 4:02 PM, June 16, 2021
অনলাইন ডেস্ক
কুষ্টিয়ার খোকসা উপজেলায় গ্রেনেডসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের বসোয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত আব্দুর রহিম বিশ্বাসের বাড়ি থেকে বস্তুটি উদ্ধার করে এলাকার একটি মাঠের মধ্যে নিরাপত্তাবেষ্টনীর মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে।
বীর মুক্তিযোদ্ধার স্ত্রী রিজিয়া বেগম জানান, প্রায় এক মাস আগে তার বসতঘরের পেছনে একটি শিমুলগাছ কাটার সময় গোড়ার মাটি সরানো হলে ওই বস্তুটি পেয়ে তিনি ঘরে এনে রেখে দেন।
আশপাশের লোকজন সবাই দেখেছে; কিন্তু কেউ কিছু বলতে পারেনি। তবে বুধবার পুলিশ ও সাংবাদিকরা বাড়িতে এসে বলছে এটি ক্ষতিকর বোম।
তিনি আরও জানান, তার স্বামী মুক্তিযোদ্ধা ছিলেন। সেই সময় বহু মুক্তিযোদ্ধা তাদের বাড়িতে আসত; হয়তো সেই সময় কেউ এনে ফেলে দিয়েছিল। বুঝতে না পেরে তিনি হাতে নিয়ে ঘুরে বেড়িয়েছেন।
এ বিষয়ে খোকসা থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, গ্রেনেডসদৃশ বস্তু পাওয়া গেছে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে। আমরা প্রাথমিকভাবে বস্তুটি উদ্ধার করে নিরাপদ স্থানে রেখেছি। পরবর্তী সময় বোম ডিসপোজাল টিম এসে উদ্ধার করে নিয়ে যাবে। যেহেতু তিনি মুক্তিযোদ্ধা ছিলেন, ধারণা করা হচ্ছে যুদ্ধপরবর্তী বস্তুটি এখানে ফেলে দেওয়া হয়েছে।
ডিএসএস/১৬জুন ২০২১/রুজি
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,