editor
প্রকাশিত: 5:49 PM, June 17, 2021
অনলাইন ডেস্ক
জাতীয় সংসদের বাজেট অধিবেশন চলতি মাসের ২৮ জুন পর্যন্ত মুলতবি করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুন) অধিবেশন শেষে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী এ মুলতবি করেন।
স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে ২ জুন বাজেট অধিবেশন শুরু হয় এবং ৩ জুন ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
দুই দিন বিরতি দিয়ে ৬ জুন থেকে শুরু হয় বাজেট প্রস্তাবনার ওপর আলোচনা। ৭ জুন সম্পূরক বাজেট পাসের পর অধিবেশনের ১৪ জুন পর্যন্ত মুলতবি করা হয়। ১ জুলাই সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের ভাষণের মধ্য দিয়ে করোনাকালের দ্বিতীয় বাজেট অধিবেশন শেষ হবে।
এদিকে টানা ৬ দিন বিরতি দিয়ে ১৪ জুন থেকে বাজেটের ওপর সাধারণ আলোচনা হয়। ১৫, ১৬, ১৭ জুন পর্যন্ত চলে। অধিবেশন শুরু হলে আগামী ২৮ জুনও সাধারণ আলোচনা হবে। ২৯ জুন অর্থবিল এবং ৩০ জুন বুধবার মূল বাজেট ও নির্দিষ্টকরণ বিল পাস হবে।
ডিএসএস/১৭জুন/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,