editor
প্রকাশিত: 6:56 PM, June 17, 2021
নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের মাধবপুরে গায়েহলুদের দিনে সাউন্ডবক্সে বিদ্যুতের লাইন দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে বর মারা গেছেন। বিয়েবাড়িতে এখন আনন্দের বদলে চলছে শোকের মাতম। বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে উপজেলার মনতলা বাজারে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম সজল মিয়া। তিনি মনতলা রেলওয়ে স্টেশন খোলা বাজারের ব্যবসায়ী বোরহানপুর গ্রামের কুদ্দুস ভান্ডারীর ছেলে।
বহরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, একই ইউনিয়নের সুন্দাদিল গ্রামের আছদ আলীর মেয়ের সঙ্গে সজলের শুক্রবার (১৮ জুন) বিয়ের দিন ধার্য ছিল। বিয়ের সব প্রস্তুতি শেষ। বৃহস্পতিবার গায়েহলুদের দিনে বাড়িতে আনন্দ-ফুর্তি চলছিল। বিয়ের গান উচ্চস্বরে বাজানোর জন্য আনা হয় সাউন্ড বক্স। বর নিজেই এতে বিদ্যুতিক লাইন দিতে যান। এসময় তিনি বিদ্যুতায়িত হন। পরে উদ্ধার করে স্বজনরা তাকে মাধবপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাধবপুর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, এটি অত্যন্ত হৃদয়বিদারক একটি ঘটনা। শুনেছি বিদ্যুৎ চলে গিয়েছিল। পরে তিনি সাউন্ড বক্সে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে বিদ্যুতায়িত হন। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু (ইউডি) মামলা হতে পারে।
ডিএসএস/১৭জুন/২০২১/রেদওয়ান
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির