editor
প্রকাশিত: 9:29 PM, June 17, 2021
অনলাইন ডেস্ক
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় চালককে কুপিয়ে গলা কেটে হত্যার পর অটোরিকশা ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা।
বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার পিলকুনি মোল্লা বাড়ি এলাকায় এঘটনা ঘটে। তবে নিহতের নাম ও পরিচয় জানা যায়নি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল রাজ্জাক জানান, ধারনা করা হচ্ছে রাতে খাঁন সাহেব ওসমান আলী স্টেডিয়ামের সামনে থেকে যাত্রী বেশে ছিনতাইকারীরা অটোরিকশাটি ভাড়া করে পাগলার দিকে যাচ্ছিল। পথেই পিলকুনি এলাকায় ছিনতাইকারীরা চালককে মারধর করে অটোরিকশাটি ছিনিয়ে নেয়ায় চেষ্টা করলে ধস্তাধস্তির এক পর্যায়ে তাকে কুপিয়ে গলা কেটে হত্যার পর অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। হত্যার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার করার জন্য পুলিশের অভিযান চলছে।
ডিএসএস/১৭জুন/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,