editor

প্রকাশিত: 9:56 PM, June 17, 2021

তিন মুসলিম দেশের সঙ্গে সম্পর্ক করতে চায় ইসরায়েল

তিন মুসলিম দেশের সঙ্গে সম্পর্ক করতে চায় ইসরায়েল

অনলাইন ডেস্ক
দক্ষিণ-পূর্ব এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ তিন দেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনেইর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চায় ইসরায়েল। বৃহস্পতিবার (১৭ জুন) এক সাক্ষাৎকারে এ আগ্রহের কথা জানিয়েছেন সিঙ্গাপুরে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত সাগি কারনি। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

এর আগে গত মাসে ফিলিস্তিনের গাজা উপত্যকায় টানা ১১ দিন হামলা চালিয়েছিল ইসরায়েল। এতে নারী-শিশুসহ আড়াই শতাধিক মানুষ নিহত হয়েছেন। হামাসের হামলায় ১৩ ইসরায়েলি নাগরিকও নিহত হয়েছেন। এ ঘটনায় ইহুদী রাষ্ট্রটির তীব্র নিন্দা জানিয়েছিল এই তিনটি মুসলিম দেশ। ঘটনাটিকে ‘ফিলিস্তিনি জনগণের ওপর আগ্রাসন’ উল্লেখ করেছিল তারা।

ইসরায়েলের সঙ্গে দেশ তিনটি আনুষ্ঠানিকভাবে কোনো সম্পর্ক স্থাপন করেনি এবং ভবিষ্যতেও করবে না বলে প্রায় সময়ই তারা জানিয়েছে। ফিলিস্তিন-ইসরায়েল সংকট নিরসনে ‘দুই রাষ্ট্রভিত্তিক’ সমাধান চায় তারা।

এ বিষয়ে ইসরায়েলি রাষ্ট্রদূত বলেন, মুসলিমপ্রধান দেশ তিনটির নেতারা সংঘাতের প্রকৃত ধরন উপলব্ধি করতে না পেরেই সমালোচনা করেছেন। এটা ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে নয়, বরং ইসরায়েল ও হামাসের সংঘাত।

ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনেইয়ের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের আগ্রহের কথা জানিয়ে তিনি বলেন, তাদের জন্য আলোচনার দরজা উন্মুক্ত আছে এবং আমরা সবসময় প্রস্তুত। সুসম্পর্ক স্থাপনের পথ খুব একটা কঠিন হবে বলে মনে করি না।

ডিএসএস/১৭জুন/২০২১/রেদওয়ান

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।