editor
প্রকাশিত: 3:55 PM, June 19, 2021
নিজস্ব প্রতিবেদক
দেশে চীনের উপহার দেওয়া সিনোফার্মের টিকার প্রথম ডোজ প্রদান শুরু হয়েছে। শনিবার (১৯ জুন) সকাল থেকে এই ভ্যাকসিন প্রয়োগ করা শুরু হয়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, ঢাকা জেলায় ৪টি মেডিক্যাল কলেজ হাসপাতালের মাধ্যমে দেওয়া হবে সিনোফার্মের ভ্যাকসিন।
এই চারটি হাসপাতাল হচ্ছে—ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতাল।
এসব হাসপাতালে একটি করে টিকা কেন্দ্র হবে এবং প্রতি কেন্দ্রে দুটি করে বুথ থাকবে। তাছাড়া ঢাকা জেলা বাদে প্রতি জেলায় একটি করে ভ্যাকসিনেশন কেন্দ্র হবে এবং প্রতিটি কেন্দ্রে ২টি করে বুথ থাকবে। তবে বুথ চালু করতে হবে টিকা গ্রহিতার সংখ্যার ওপর নির্ভর করে। ১৫০-২০০ জনের জন্য একটি বুথ চালু করা যাবে। দুইশ’র বেশি গ্রহিতা হলে দুটি বুথ চালু করতে হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম জানান, বেশির ভাগ জেলায় সিনোফার্মের টিকা ইতোমধ্যে পৌঁছে গেছে।
সূত্র জানায়, যারা এর মধ্যে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছেন, তারা সবাই টিকা পাবেন। প্রথম ডোজ হিসাবে মেডিকেল শিক্ষার্থীদের সিনোফার্মের টিকা দেওয়া হবে। এক্ষেত্রে সিনোফার্মের ১১ লাখ ডোজের পুরোটাই ব্যবহার করা হবে না।
সিনোফার্মের টিকার ক্ষেত্রে প্রথম ডোজের তিন সপ্তাহ পর দ্বিতীয় ডোজ দেওয়া হয়। ১২ মে চীনের কাছ থেকে উপহার হিসাবে প্রথম পাঁচ লাখ ডোজ সিনোফার্মের টিকা বুঝে পেয়েছে বাংলাদেশ।
ডিএসএস/১৯জুন/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,