editor
প্রকাশিত: 7:47 PM, June 19, 2021
অনলাইন ডেস্ক
নাটোরের বড়াইগ্রামে আত্মীয়ের লাশ দেখতে যাবার পথে সড়ক দুর্ঘটনায় আবু তালেব (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
শনিবার দুপুরে উপজেলার মাঝগাঁও ইউনিয়ন পরিষদ এলাকার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে আম বোঝাই ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটে।
নিহত আবু তালেব পাবনা জেলার চাটমোহর উপজেলার হাণ্ডিয়াল গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। আহতরা হলেন- একই পরিবারের রোকেয়া বেগম (৬৫), রাবেয়া পারভীন (৪২) ও বড়াইগ্রামের ফুলবতী গ্রামের রানা আহমেদ (৩০)।
এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে উপজেলা আনসার-ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিকা বেগম (৬৫) মারা যান। শনিবার দুপুরে আবু তালেব নিহতের লাশ দেখার উদ্দেশে অন্যদের নিয়ে প্রাইভেটকারে বনপাড়া যাচ্ছিলেন। পথে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের লাথুরিয়া এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে প্রাইভেটকারটির সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের চার যাত্রীই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বনপাড়া আমেনা হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবু তালেব মারা যান।
বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক মখলেছুর রহমান বলেন, চালক-হেলপার পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।
ডিএসএস/১৯জুন/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,