admin
প্রকাশিত: 1:43 PM, June 20, 2021
অনলাইন ডেস্ক
মালয়েশিয়ার এক অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগে ভারতের চেন্নাইয়ের বেঙ্গালুরু শহর থেকে গ্রেপ্তার করা হয়েছে অল ইন্ডিয়া আন্না দ্রাবিড়া মুন্নেত্রা কাজাগাম (এআইএডিএমকে)-এর সাবেক মন্ত্রী এম মানিকানন্দনকে। অভিযোগে বলা হয়েছে, ওই অভিনেত্রীকে ধর্ষণের পর তিনি তিনবার অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। কিন্তু প্রতিবারই তাকে জোর করে গর্ভপাত করানো হয়েছে। একই সঙ্গে তাকে ভীতি প্রদর্শন করা হয়। তামিলনাড়ু পুলিশ রোববার সকালে এসব কথা বলেছে। এ খবর দিয়েছে অনলাইন হিন্দুস্তান টাইমস। এতে আরো বলা হয়, গত বুধবার এই মামলা থেকে আগাম জামিন চেয়ে এম মানিকানন্দন আবেদন করেছিলেন মাদ্রাজ হাইকোর্টে। কিন্তু আদালত তা প্রত্যাখ্যান করে।
এর ফলে সাবেক ওই মন্ত্রী আত্মগোপন করে থাকা শুরু করেন। আদালত বলেছে, তার বিরুদ্ধে যে অভিযোগ তা ভয়াবহ। তাকে জামিন দিলে আগের পদ ব্যবহার করে তথ্যপ্রমাণ নষ্ট করে দিতে পারেন।
তামিলনাড়ুর সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ৫ বছর ধরে তিনি মালয়েশিয়ান এক নাগরিক ও অভিনেত্রীকে প্রলুব্ধ করেন। এ সময়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। এক পর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হয়ে গেলে তাকে গর্ভপাত করতে বাধ্য করেন এবং হত্যার হুমকি দেন। এসব ঘটনায় ৪৪ বছর বয়সী ওই রাজনীতিকের বিরুদ্ধে প্রতারণা, ধর্ষণ, গর্ভপাত, ভীতি প্রদর্শনের অভিযোগে মামলা হয়েছে। উল্লেখ্য, ওই অভিনেত্রী যখন মালয়েশিয়ান ট্যুরিজম ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে কাজ করছিলেন, তখন ২০১৭ সালের মে মাসে তার সঙ্গে পরিচিত হন তামিলনাড়ুর ওই রাজনীতিক। মামলায় বলা হয়েছে, এরপরই মন্ত্রী এম মানিকানন্দন ওই অভিনেত্রীকে প্রতিশ্রুতি দেন তিনি স্ত্রীকে তালাক দেবেন। এরপর তাকে বিয়ে করতে চান। এরপর ওই প্রেমিকাকে নিয়ে তিনি একসঙ্গে থাকা শুরু করেন। চেন্নাই ও দিল্লি সফর করেন। এ সময়ে ওই মালয়েশিয়ান অভিনেত্রী তিনবার অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। প্রতিবারই তাকে গর্ভপাতে বাধ্য করা হয়। এরপর আবার তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন এম মানিকানন্দন। এক্ষেত্রে তার ওপর শক্তি প্রয়োগ করেন এবং নৃশংস আচরণ করেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন মানিকানন্দন। তিনি দাবি করেছেন, ওই যুবতী বেশ কয়েকবার অর্থ দাবি করেন। তা না দেয়ায় তার বিরুদ্ধে এমন অভিযোগ আনা হয়েছে।
ডিএসএস/ ২০ জুন ২০২১/ রুজি
আমদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট