admin
প্রকাশিত: 3:05 PM, June 20, 2021
অনলাইন ডেস্ক
শেরপুরের শ্রীবরর্দীতে পাঁচ সন্তানের জননী বিধবা এক গৃহকর্মীকে (৪০) ধর্ষণের অভিযোগ উঠেছে গৃহকর্তার বিরুদ্ধে। অভিযুক্তের নাম জাকির হোসেন জিকু (৪৫)। জিকু ওই উপজেলার হালুয়াহাটি এলাকার মৃত হাজী শরাফত আলীর ছেলে।
গত বৃহস্পতিবার ওই নারী বাদী হয়ে শেরপুর শিশু ও নারী নির্যাতন দমন আদালতে মামলা করেন। আজ রবিবার বিচারক মো. আখতারুজ্জান পিবিআইকে ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
মামলা সূত্রে জানা গেছে, ওই নারীর স্বামী দুই বছর আগে হাতির আক্রমণে মারা যান। সন্তানদের মুখে দুমোঠো খাবার তুলে দেওয়ার জন্য তিনি জিকুর বাসায় কাজ করতেন। গত ৯ জানুয়ারি দুপুরের দিকে প্রথমবার ওই নারীকে বাড়িতে একা পেয়ে গৃহকর্তা ধর্ষণ করেন।
ভিকটিমের অভিযোগ, জিকুর স্ত্রী বাসায় না থাকলে জিকু তাকে কুপ্রস্তাব দিতেন। ঘটনার দিন জিকু ভিকটিমের বাড়িতে আসেন। বাড়িতে তখন কোনো মানুষ ছিল না। অভিযুক্ত নারীকে একা পেয়ে বিয়ের প্রলোভন দেখান জিকু এবং ধর্ষণ করেন। পরবর্তীতে জিকু ফুসলিয়ে তাকে আরও কয়েকদিন ধর্ষণ করেন। একপর্যায়ে ভিকটিম অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। অভিযুক্ত ওষুধ দিয়ে বাচ্চা নষ্ট করে ফেলেন। বিয়ের প্রতিশ্রুতিতে জিকু ও নারীর সম্পর্ক চলতেই থাকে। কিন্তু জিকু সর্বশেষ ওই নারীকে বিয়ে করেননি। বিষয়টি স্থানীয় গণ্যমান্যদের জানানো হয়। বিয়ের জন্য চাপ প্রয়োগ করা হয়। এরপর তিনি মামলা করেন। এখন মামলা তুলে নিতে তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে।
করোনায় আদালত বন্ধ থাকার কারণে মামলা দিতে বিলম্ব হয়েছে বলে আজরিতে লেখা হয়েছে।
ডিএসএস/ ২০ জুন ২০২১/ রুজি
আমদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,