admin
প্রকাশিত: 4:09 PM, June 20, 2021
অনলাইন ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বিদুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। আজ রোববার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার বাদৈর ইউনিয়নের হাতুড়াবাড়ি এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই এলাকার খালেক মিয়ার ছেলে গোলাম মাওলা (৩৫) ও তার ছেলে জুবায়ের (১১)। এই ঘটনায় গুরুতর আহত গোলাম মাওলার স্ত্রী শামসুন্নাহারকে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূঞা জানান, গোলাম মাওলা শ্রমিকের কাজ করেন। নিজের জমানো টাকা দিয়ে একটি ফ্রিজ কেনার প্রস্তুতি নিচ্ছিলেন। এ কারণে ভোর সকালে ঘরের অন্যান্য মালামাল সরিয়ে জায়গা খালি করছিলেন। কিন্তু তাদের অজান্তে ঘরের একটি স্টিলের আলমারিতে বৈদ্যুতিক তার ছিড়ে পড়ে। এসময় আলমারিটি স্থানান্তরিত করতে গেলে গোলাম মাওলা ও তার ছেলে জুবায়ের বিদুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
ডিএসএস/ ২০ জুন ২০২১/ রুজি
আমদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,