admin
প্রকাশিত: 8:29 PM, June 20, 2021
অনলাইন ডেস্ক
করোনা আক্রান্ত হয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি। শনিবার রাতে জ্বর নিয়ে ওই হাসপাতালে ভর্তি হন মাহবুব তালুকদার। সেসময় অক্সিজেন লেভেল কমে যাওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়।
পরে অবস্থার উন্নতি হলে রোববার বিকেলে তাকে কেবিনে আনা হয়। রোববার করোনা পরীক্ষা করা হলে ফলাফল পজেটিভ আসে। মাহবুব তালুকদারের একান্ত সচিব মুহাম্মদ এনাম উদ্দীন এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার রাতে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার জ্বরে আক্রান্ত হন। রাত সাড়ে ১১টার দিকে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
জ্বর কমলেও অক্সিজেন লেভেল কম থাকায় তাকে পরে আইসিইউতে নেয়া হয়। অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় রোববার বিকেল সাড়ে ৪টার দিকে তাকে আইসিইউ থেকে কেবিনে আনা হয়। চিকিৎসকদের বরাত দিয়ে এনাম উদ্দিন আরও জানান, বর্তমানে মাহবুব তালুকদারের অক্সিজেন লেভেল স্বাভাবিক আছে।
হাসপাতালে নেয়ার সময় তার শুধু জ্বর ছিল। কফ, কাঁশি বা অন্য কোনো রোগের উপসর্গ ছিল না। রোববার তার করোনা পরীক্ষার জন্য নমুনা দেয়া হয়। পরীক্ষার ফল পজেটিভ এসেছে।
ডিএসএস/২০/জুন/২০২১/মাছুম চৌধুরী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,