admin

প্রকাশিত: 9:15 PM, June 20, 2021

মেসিকে বার্সায় ধরে রাখার দায়িত্ব আগুয়েরোর

মেসিকে বার্সায় ধরে রাখার দায়িত্ব আগুয়েরোর

অনলাইন ডেস্ক
দলবদলের বাজারে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছে বার্সেলোনা। আর্থিক সংকটের মধ্যে দলকে শক্তিশালী করার জন্য দারুণ এক পথ বেছে নিয়েছে তারা। বিভিন্ন কারণে অন্য ক্লাবে চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে, এমন ফুটবলারদের টেনে আনছে। একে একে বার্সায় হাজির হয়েছেন সের্হিও আগুয়েরো, এরিক গার্সিয়া ও মেম্ফিস ডিপাই।

জর্জিনিও ভাইনালডামকে দলে টানার চেষ্টা অবশ্য ব্যর্থ হয়েছে বার্সার। কিন্তু এতে হতাশ না হয়ে দলবদলের বাজার থেকে আরও কিছু অস্ত্র খুঁজে নিতে চাইছে বার্সা। কিন্তু সব পরিকল্পনাই মাঠে মারা যাবে, যদি লিওনেল মেসিকে ধরে রাখতে না পারে ক্লাবটি। এই জুনেই বার্সেলোনার সঙ্গে চুক্তি শেষ হয়ে যাবে মেসির। এখনো চুক্তি নবায়ন করেননি আর্জেন্টাইন ফরোয়ার্ড। তবে সভাপতি হোয়ান লাপোর্তা আশাবাদী, প্রাণের ক্লাবেই ক্যারিয়ার শেষ করবেন মেসি।

এরই মধ্যে মেসির নতুন চুক্তির ব্যাপারে অনেকটাই নাকি কাজ এগিয়ে নেওয়া হয়েছে। প্রতিদিন মেসিকে চুক্তি স্বাক্ষরের ব্যাপারে রাজি করানোর চেষ্টাও নাকি চলছে। আর সে কাজ নাকি তাঁর জাতীয় দল সতীর্থ সের্হিও আগুয়েরো নিয়েছেন!

আজ রোববার লাপোর্তার একটি সাক্ষাৎকার ছাপিয়েছে কাতালান পত্রিকা লা ভেনগার্দিয়া। সেখানেই মেসির চুক্তি নিয়ে সুখবরের কথা জানিয়েছেন লাপোর্তা। আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা খেলতে যাওয়া মেসিকে ক্লাবের চুক্তির কথা যে ভুলতে দিচ্ছেন না, সেটাও লাপোর্তা জানিয়েছেন এই সাক্ষাৎকারে, ‘আমি তো চাই, মেসি খুব শিগগির যেন হ্যাঁ বলে। সবদিক দিয়েই আমাদের সাহায্য করতে পারবে সে। আগুয়েরো আমাদের সাহায্য করছে। সে প্রতিদিন ওকে (মেসিকে) ক্লাবে থাকার জন্য বলছে।’

শুধু আগুয়েরোকে দিয়ে বলিয়েই সন্তুষ্ট হয়ে বসে নেই বার্সেলোনা। লাপোর্তা জানিয়েছেন, আপাতত কোপা আমেরিকা খেলতে ব্রাজিলে থাকলেও মেসির চুক্তির কাজটা এগিয়ে নেওয়া হচ্ছে। প্রতিদিনই ক্লাবের পক্ষ থেকে মেসির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। গত মৌসুম শেষ হওয়ার পর ক্লাব ছাড়তে চেয়েছিলেন মেসি। ক্লাবকে বুরোফ্যাক্স পাঠিয়ে আলোচনার ঝড় তুলে দিয়েছিলেন। কিন্তু চুক্তির এক বছর বাকি থাকায় তৎকালীন সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ তাঁকে ছাড়েননি।

মেসির চুক্তির সে মেয়াদ আর ১০ দিন পরই শেষ হয়ে যাবে। কিন্তু গত মৌসুমের সে দিনগুলো এখন অতীত। লাপোর্তা সভাপতি হয়ে ফেরায় মেসি আবার বার্সেলোনাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছেন। এর আগে লাপোর্তার অধীন বার্সেলোনায় ভালো দীর্ঘমেয়াদি প্রকল্প না থাকা, চ্যাম্পিয়নস লিগ জেতার মতো স্কোয়াড গড়তে না পারার ব্যর্থতাকে কারণ দেখিয়েই দল ছাড়তে চেয়েছিলেন মেসি। কিন্তু গত মার্চে সভাপতির দায়িত্ব পাওয়ার পর থেকে লাপোর্তা নির্দিষ্ট একটি প্রকল্প নিয়ে চলার ইঙ্গিত দিয়েছেন।
গত কিছুদিন মেসির চুক্তি নিয়ে ইতিবাচক খবরই শোনা যাচ্ছে। লাপোর্তাও বলছেন, ক্লাবের সঙ্গে সম্পর্ক আরও দীর্ঘায়িত করতে চান মেসি, ‘সে খুবই উচ্ছ্বসিত এবং সে যে থাকার ইচ্ছা প্রকাশ করছে, সেটা দেখে আমি কৃতজ্ঞ।’

সুয়ারেজকে হারানোর পর আক্রমণে নতুন বন্ধু দরকার মেসির।
মেসিকে ধরে রাখতে এরই মধ্যে আর্জেন্টিনা দলে তাঁর সবচেয়ে প্রিয় বন্ধুকে নিয়ে এসেছে বার্সেলোনা। স্প্যানিশ ফুটবলে রক্ষণের ভবিষ্যৎ তারকা বলে বিবেচিত এরিক গার্সিয়াকেও নিয়েছে তারা। নেদারল্যান্ডসের হয়ে ইউরোতে আলো ছড়াতে থাকা ডিপাইকে নিয়ে নতুন মৌসুমে নিজেদের লক্ষ্যটা আরও ভালোভাবে জানিয়ে দিচ্ছে দলটি। তবে লাপোর্তা এতেও সন্তুষ্ট নন। আরও ‘তিন বা চারটি দলবদল’ করতে চান বার্সা সভাপতি। যদিও ক্লাবের আর্থিক অবস্থা তাঁর ধারণার চেয়েও খারাপ বলে স্বীকার করে নিয়েছেন লাপোর্তা।

ডিএসএস/২০/জুন/২০২১/মাছুম চৌধুরী

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,