editor
প্রকাশিত: 1:39 PM, June 22, 2021
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::
স্বপ্নের দেশ ইউরোপের প্রবেশ পথেই মারা গিয়েছিল সুনামগঞ্জের জগন্নাথপুরের রানীগঞ্জ ইউনিয়নের মোহাম্মদ সাজু আহমদ। গত ৪ জুন তুরস্ক থেকে গ্রীসে যাওয়ার পথে মৃত্যু বরণ করেন, গত সোমবার (২১জুন) সকাল ৫ টা ৪৫ মিনিটের ঢাকা এয়ারপোর্ট থেকে তাহার মৃতদেহ বাড়ীতে নিয়ে আসা হয়।
জানা যায়, প্রায় তিন মাস পূর্বে সাজু মিয়া তুরস্ক চলে যান। সেখান থেকে স্বপ্নের দেশ গ্রীসের লক্ষ্যে শুক্রবার কয়েক জনের সঙ্গে যাত্রা করেন। গ্রীসের সীমান্তবর্তী স্থানে পৌঁছামাত্র হঠাৎ করে পেটের প্রচন্ত ব্যথায় মৃত্যু কোলে ঢলে পড়েন। গ্রীসে ময়না তদন্ত শেষে সোমবার সকাল ৫ টা ৪৫ মিনিটের সময় ঢাকা এয়ারপোর্ট থেকে তার মৃতদেহ বাড়ীতে নিয়ে আসা হয়। লাশ বাড়ীতে নিয়ে আসলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারন ঘটে। বিভিন্ন এলাকা থেকে তার লাশ দেখার জন্য শত শত জনসাধারন বাড়ীতে ঝড়ো হতে থাকেন। বিকাল ৩টার সময় রৌয়াইল ঈদগাহ ময়দানে জানাযার নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাপন করা হয়।
সাজুর বড় ভাই রৌয়াইল গ্রামের আবুল মিয়া বলেন, আমরা ৫ ভাই ও ৩ বোনের মধ্যে সে ছিল সবার ছোট। তার মরদেহ দেশে এনে দাপন সম্পন্ন করেছি।
স্থানীয় ইউপি সদস্য নাজমুল হোসেন বলেন, সাজু তুরস্ক থেকে গ্রীসে যাচ্ছিল। শুক্রবার সাজুর সঙ্গে থাকা কয়েকজন বাংলাদেশি তার মরদেহ কাঁদে করে পায়ে হেঁটে গ্রীসের সীমান্ত এলাকায় নিয়ে যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তর করে দেশে পাঠায় আজ জানাযা শেষে তাকে দাপন করা হয়েছে।
ডিএসএস/২২জুন/২০২১/রেদওয়ান
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে