admin
প্রকাশিত: 1:23 PM, June 23, 2021
অনলাইন ডেস্ক
আমরা জানি অর্থ সুখ বয়ে আনে। কিন্তু ভাবুন তো এই অর্থ যদি আবার অনর্থের কারণ হয় তাহলে কেমন হয়? ফ্লোরিডার এক মহিলা ব্যাংকে গিয়েছিলেন অ্যাকাউন্ট থেকে ২০ ডলার তুলতে, ব্যালেন্স চেক করার সময় তার চোখ কপালে উঠে যায়। একি! অজানা কারণে তাঁর অ্যাকাউন্টে চলে এসেছে ৯৯৯,৯৮৫,৮৫৫.৯৪ ডলার (টাকার অঙ্কে দাঁড়ায় প্রায় ৮ হাজার ৫শ’ কোটি)। একসঙ্গে এত টাকা কী করে তাঁর অ্যাকাউন্টে এলো তা ভেবেই পাচ্ছেন না। ট্যাম্পার লারগোর বাসিন্দা জুলিয়া ইয়োনোস্কি শনিবার এটিএমে যাওয়ার পর বুঝতে পেরেছিলেন তিনি আমেরিকার ৬১৫তম ধনী ব্যক্তির খেতাবটা অনায়াসেই অর্জন করে ফেলেছেন। তবে, জুলিয়া বারবার জানিয়েছেন তিনি তাঁর ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে ওই টাকা তাঁর আসল মালিককে ফিরিয়ে দিতে চান। কিন্তু সেই সঙ্গে এটাও জানিয়েছেন ব্যাংকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও এখন কেউ তাঁর ফোন ধরছে না। জানান, ‘প্রথমে আমি ভীষণ ভয় পেয়েছিলাম। এত টাকা অ্যাকাউন্টে এলো কী করে? আমি জানি বেশির ভাগ লোকেরা ভাবেন যে তারা লটারি জিতেছেন, তবে আমি এখন আর ভীত হই।
আমি তো কেবল ২০ ডলারই তুলতে গিয়েছিলাম।’ টাকা তুলে ব্যালেন্স চেক না করলে হয়তো জুলিয়া জানতেই পারতেন না আর মাত্র কয়েক হাজার টাকার জন্য বিলিয়নেয়ার খেতাবটা তাঁর হাতছাড়া হয়ে গেল। তবে এই টাকা তিনি খরচ করতে চান না, কারণ এটি তাঁর টাকা নয়। সাইবার অপরাধের জাল যেভাবে ছড়িয়ে পড়েছে সেই কথা মনে করে এখন আশঙ্কাতেই রয়েছেন জুলিয়া। তাই যত দ্রুত সম্ভব নিজের ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে এই অর্থ-অনর্থের দ্বন্দ্ব থেকে মুক্তি পেতে চান জুলিয়া ইয়োনোস্কি।
ডিএসএস/২৩জুন/২০২১/ মাছুম চৌধুরী
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট