editor
প্রকাশিত: 2:08 PM, June 24, 2021
অনলাইন ডেস্ক
করোনা মহামারির কারণে এক বছর পিছিয়ে থেকে গত ১১ জুন শুরু হয় উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ-২০২০। তুরস্ক ও ইতালির মধ্যকার ম্যাচ দিয়ে এ টুর্নামেন্ট মাঠে গড়িয়ে এখন জমে ক্ষীর। বাংলাদেশের ফুটবলপ্রেমীরা প্রতিটা রাত জেগেই উপভোগ করছেন খেলাগুলো।
ছয়টি গ্রুপে ২৪ দেশ অংশ নিয়েছে এবারের মহারণে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হয়েছে গ্রুপপর্বের খেলা। ছয়টি গ্রুপের দুটি করে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের সঙ্গে তৃতীয় হয়ে চারটি দল জায়গা করে নিয়েছে নকআউট পর্বে।
আট দলকে ছেঁটে এবার ১৬ দলের মঞ্চে পরিণত ইউরো চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ সময় শুক্রবার রাত থেকে শুরু হবে নকআউটপর্ব।
নকআউটপর্বের টিকিট কাটা ১৬ দল হচ্ছে— ইতালি, ওয়েলস, সুইজারল্যান্ড, বেলজিয়াম, ডেনমার্ক, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, ইউক্রেন, ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, চেক প্রজাতন্ত্র, সুইডেন, স্পেন, ফ্রান্স, জার্মানি ও পর্তুগাল।
বাংলাদেশ সময়ানুযায়ী শেষ ষোলোর সময়সূচি
শনিবার (জুন ২৬)
ম্যাচ-১: ওয়েলস বনাম ডেনমার্ক; (গ্রুপ-এ রানার্সআপ বনাম গ্রুপ-বি রানার্সআপ) ইয়োহান ক্রুইফ অ্যারেনা, অ্যামাস্টার্ডাম, নেদারল্যান্ডস, বাংলাদেশ সময় রাত ১০টা।
রোববার (২৭ জুন)
ম্যাচ-২: ইতালি বনাম অস্ট্রিয়া, (গ্রুপ-এ চ্যাম্পিয়ন বনাম গ্রুপ-সি রানার্সআপ), ওয়েম্বলি, লন্ডন, ইংল্যান্ড, বাংলাদেশ সময় রাত ১টা।
ম্যাচ-৩: নেদারল্যান্ডস বনাম চেক প্রজাতন্ত্র, (গ্রুপ-সি চ্যাম্পিয়ন বনাম তৃতীয় দল গ্রুপ-ডি), ন্যাশনাল অ্যারেনা, বুদাপেস্ট, রোমেনিয়া; বাংলাদেশ সময় রাত ১০টা।
সোমবার (২৮ জুন)
ম্যাচ-৪: বেলজিয়াম বনাম পর্তুগাল, (গ্রুপ-বি চ্যাম্পিয়ন বনাম তৃতীয় দল গ্রুপ-এফ), এস্তাদ লা কারতুজা, সেভিয়া, স্পেন; বাংলাদেশ সময় রাত ১টা।
ম্যাচ-৫: ক্রোয়েশিয়া বনাম স্পেন, (গ্রুপ-ডি রানার্সআপ বনাম গ্রুপ-ই রানার্সআপ), পার্কেন স্টেডিয়াম, কোপেনহেগেন, ডেনমার্ক; বাংলাদেশ সময় রাত ১০টা।
মঙ্গলবার (২৯ জুন)
ম্যাচ-৬: ফ্রান্স বনাম সুইজারলান্ড, (গ্রুপ-এফ চ্যাম্পিয়ন বনাম তৃতীয় দল গ্রুপ-এ), বুচারেস্ট, রোমেনিয়া; বাংলাদেশ সময় রাত ১টা)।
ম্যাচ-৭: ইংল্যান্ড বনাম জার্মানি, (গ্রুপ-ডি চ্যাম্পিয়ন বনাম গ্রুপ-এফ রানার্সআপ); ওয়েম্বলি, লন্ডন, ইংল্যান্ড; বাংলাদেশ সময় রাত ১০টা।
বুধবার (৩০ জুন)
ম্যাচ-৮: সুইডেন বনাম ইউক্রেন (গ্রুপ-ই চ্যাম্পিয়ন বনাম তৃতীয় দল গ্রুপ-সি); হ্যাম্পডেন পার্ক, গ্ল্যাসগো, স্কটল্যান্ড; বাংলাদেশ সময় রাত ১টা)।
ডিএসএস/২৪জুন/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,