editor

প্রকাশিত: 6:28 PM, June 24, 2021

যেখানে সেখানে কোরবানির হাট বসতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

যেখানে সেখানে কোরবানির হাট বসতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে দেশের কোথাও যেখানে সেখানে হাট বসতে দেওয়া হবে না।

বৃহস্পতিবার (২৪ জুন) সচিবালয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় এবারও অনলাইনে পশু কেনাবেচায় মানুষকে উৎসাহিত করা হবে। গত বছরও আমরা দেখেছি অনলাইনে বেশ কেনাবেচা হয়েছে। এবারও আমরা এ পদ্ধতিকে উৎসাহিত করবো। করোনাভাইরাসের সংক্রমণ রোধে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয় যে নির্দেশনা দেবে তা সকলকে মানতে হবে।

তিনি বলেন, সারাদেশে স্থায়ী ও অস্থায়ীভাবে পশুর হাটের নিরাপত্তা জোরদার করা হবে। হাটের নিরাপত্তায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হবে। হাটে জাল নোট শনাক্তকরণ, অজ্ঞান পার্টি, মলম পার্টি যেন হাটে ভিড়তে না পারে তার ব্যবস্থা করা হবে। ব্যবসায়ীদের টাকা পরিবহনে পুলিশ সহযোগিতা করবে। ঈদের ছুটিতে বিভিন্ন পশুবাহী ট্রাক-নৌযান ঢাকায় আসবে, এসব ক্ষেত্রে চাঁদাবাজি বন্ধে নজরদারি থাকবে। রাস্তায় যেখানে সেখানে পশুবাহী যানবাহন থামতে পারবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ঈদের সময় আইনশৃঙ্খলা রক্ষা, মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন করা হবে। পাশাপাশি পবিত্র ঈদুল আজহার বন্ধে মহানগর, জেলা-উপজেলা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা জোরদার করা হবে। চুরি-ডাকাতি ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধে গোয়েন্দা নজরদারিসহ পুলিশ টহল বাড়ানো হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সড়ক-মহাসড়কে যানজট নিরসনে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ এবং আনসার বাহিনী কাজ করবে। যেসব স্থানে যানজট বেশি হয় সেসব স্থানে ওয়াচ টাওয়ার থাকবে। সড়ক বিভাগকে অনুরোধ করেছি, যানজট হচ্ছে যেসব জায়গায় বিশেষ করে টঙ্গী-গাজীপুরের রাস্তা যেন ক্লিয়ার থাকে। এছাড়া শিল্প এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।

তিনি জানান, যেকোনো নাশকতা বন্ধে গোয়েন্দা বাহিনী সজাগ থাকবে। আরিচা-দৌলতদিয়া-মাওয়া-বাংলাবাজারসহ সকল ফেরিঘাটে যেন যানজট না হয় সেজন্য আগাম প্রস্তুতি থাকবে। নৌযানে অতিরিক্ত যাত্রী পরিবহন করা যাবে না।

চামড়া কেনাবেচায় সিন্ডিকেট রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঈদের আগেই দাম নির্ধারণ করবে বলে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চামড়া পাচার রোধে সকল ধরনের ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী।

তিনি আরও জানান, নিত্য প্রয়োজনীয় খাদ্যের মূল্য বৃদ্ধি ও ভেজাল রোধে ভ্রাম্যমাণ আদালত কাজ করবে। সড়ক-মহাসড়ক ও শিল্পাঞ্চল এলাকায় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় উদ্ধারকাজে ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলন্সের কুইক রেসপন্স টিম প্রস্তুত থাকবে।

তৈরি পোশাক শিল্পসহ অন্যান্য শ্রমিকদের বেতন ভাতা নির্দিষ্ট সময়ে পরিশোধ করতে সংশ্লিষ্ট মালিকদের বলা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, তারা আশ্বস্ত করেছেন এর ব্যতয় ঘটবে না। ঈদের ছুটি আগেই দেবে, যেন গত বছরে মতো জটিলতা যেন না হয়।

ডিএসএস/২৪ /জুন/২০২১/রেদওয়ান

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,