editor
প্রকাশিত: ৯:১১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২০
ভারত ও পাকিস্তানের রাজনৈতিক বৈরিতায় গত সাত বছর ধরে দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয় না প্রতিবেশী দেশ দুটি। বহুল আকাঙ্ক্ষিত সিরিজ দেখার স্বাদ সহসাই দর্শকদের মিটছে না বলে মত শহীদ আফ্রিদির। সাবেক পাকিস্তান অধিনায়ক মনে করেন নরেদ্র মোদি সরকারের আমলে পাক-ভারত দ্বিপাক্ষিক সিরিজ অসম্ভব।
আরব নিউজকে দেয়া সাক্ষাতকারে আফ্রিদি বলেন, ‘পাকিস্তান সরকার সব সময় প্রস্তুত। কিন্তু বর্তমান ভারত শাসনের সময় দুই দেশের মধ্যে ক্রিকেটীয় সম্পর্কের (পাক-ভারত সিরিজের) কোনো সম্ভাবনা নেই। মোদিকে ক্ষমতায় রেখে এমনটা হবে বলে আমি মনে করি না।’
২০১২-১৩ মৌসুমে শেষবার ভারতের মাটিতে হয়েছে দু’দলের দ্বিপাক্ষিক সিরিজ। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-১ সমতায় শেষ হলেও ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় পাকিস্তান। ভারত শেষবার পাকিস্তান সফর করেছে ২০০৬ সালে। গত ফেব্রুয়ারিতেও একবার নরেন্দ্র মোদির সমালোচনা করেছিলেন আফ্রিদি।
তখনও আফ্রিদি ভারত-পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্ক নষ্টের জন্য দায়ী করেন নরেন্দ্র মোদিকে।
ভারতে শহীদ আফ্রিদির জনপ্রিয়তা অনেক। আরব নিউজের সঙ্গে আলাপচারিতায় ভারতীয় সমর্থকদের ভালবাসাকে সম্মান করেন বলেও জানান অফ্রিদি। তিনি বলেন, ‘আমি যে পরিমাণ ভালবাসা পেয়েছি সেটাকে সব সময় সম্মান করি। ভারতে ক্রিকেট খেলা আমি দারুণ উপভোগ করেছি। এখনো সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় সমর্থকদের মেসেজ পাই। উত্তরও দেয়ার চেষ্টা করি।’
2 মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদে ঢুকে এক মুসল্লিকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে। উপজেলার পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে রোববার (৩
1 সিলেটে একদিকে যখন মহান মে দিবস ও পরবর্তী কর্মসূচীর মাধ্যমে শ্রমিকের অধিকারের কথা বলা হচ্ছে, ঠিক তখনই এক মর্মান্তিক
4 পেশাজীবী সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন চ্যানেল এস ইউকের সিলেটের
7 জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নে ভ্রমণ ও সমাজসেবামূলক সংগঠন পিসফুল টুরিস্ট ক্লাবের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার
6 মহান মে দিবস উপলক্ষে শ্রমিক মজলিস সিলেট মহানগর শাখার উদ্যোগে নগরীর জিন্দাবাজার এবং ৩৬ নং ওয়ার্ডের বালুচরে পৃথক আলোচনা
2 মহান মে দিবস উপলক্ষে সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতির উদ্যোগে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। 1 শুক্রবার (০১ মে)
6 সিলেটের সড়ক ও রেল যোগাযোগের উন্নয়ন নিয়ে সুখবর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুরে নগরভবনে আয়োজিত সুধি সমাবেশে সিলেট-ঢাকা
8 সিলেটের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল চালু করে ১২শ শয্যায় উন্নীত আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 5 তিনি বলেছেন, সিলেটের ২৫০