editor
প্রকাশিত: 6:13 PM, June 26, 2021
অনলাইন ডেস্ক :: বাংলাদেশ জাতীয় দলের স্পিন বোলিং কোচের দায়িত্ব পাচ্ছেন শ্রীলংকার কিংবদন্তি সাবেক স্পিনার রঙ্গনা হেরাথ। আর ব্যাটিং কোচের পদে নিয়োগ পাচ্ছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার অ্যাশওয়েল প্রিন্স।
শনিবার এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র। আগামী ৭ জুলাই থেকে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষের টেস্ট ম্যাচেই এ দুই কোচকে পাচ্ছে টাইগাররা।
ড্যানিয়েল ভেট্টোরির মত হাইপ্রোফাইল স্পিন কোচ খোঁজার ক্ষেত্রে হেরাথই প্রথম পছন্দ ছিল বিসিবির। কিন্তু পারিশ্রমিক নিয়ে হেরাথের সঙ্গে বনিবনা হচ্ছিল না।
শেষ পর্যন্ত হেরাথকেই সাকিব-তাইজুল-মিরাজদের কোচ হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে নাজমুল হক পাপনের বোর্ড।
টেস্ট ক্যারিয়ারে ৯৩ ম্যাচ খেলে ৪৩৩ উইকেট নিয়েছেন হেরাথ। এছাড়া রঙিন পোশাকের ক্রিকেটে তার শিকার ৯২ উইকেট। বিশেষজ্ঞ স্পিন বোলিং কোচ হিসেবে আইসিসি স্বীকৃত লেভেল-৩ কোচিং সার্টিফিকেট রয়েছে হেরাথের।
এদিকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পাচ্ছেন সাবেক প্রোটিয়া তারকা অ্যাশওয়েল প্রিন্স। ৪৪ বছর বয়সী এই কোচ দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের হয়ে ৬৬টি টেস্ট, ৫২টি ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি খেলেছেন। টেস্টে ১১টি শতক ও ১১টি অর্ধশতক এবং ওয়ানডেতে ৩টি অর্ধশতক আছে তার।
কয়েক বছর ধরে কোচিং করানোর অভিজ্ঞতাও আছে অ্যাশওয়েল প্রিন্সের।
হেরাথ ও প্রিন্স যে টাইগারদের সামলাবেন তা নিশ্চিত করা গেলেও দুই কোচের পারিশ্রমিক কেমন হবে তা এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি বিসিবি।
তাদের সঙ্গে কয়দিনের চুক্তি করা হবে সে বিষয়টিও জানা যায়নি
ডিএসএস / ২৬ জুন ২০২১ / আল-আমিন
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,