editor
প্রকাশিত: 11:11 AM, June 27, 2021
অনলাইন ডেস্ক
এমনিতেই চলছে করোনার প্রকোপ। ফলে সামাজিক দূরত্ব মানাটা অপরিহার্য। এমন সময়ে সহকর্মীকে চুমু দিয়ে সামাজিক দূরত্বের নীতি ভঙ্গ করায় সমালোচিত হন ব্রিটিশ অর্থমন্ত্রী ম্যাট হ্যানকক। অবশেষে তিনি পদত্যাগ করলেন।
এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবার হ্যানকক পদত্যাগ করেছেন।
করোনাকালে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানককের চুমু খাওয়ার ছবি সম্প্রতি প্রকাশ পায়। আর এতে তিনি বিপাকে পড়েন। সামাজিক দূরত্ব ভেঙে সহকারীকে চুমু খাওয়ায় দুঃখ প্রকাশ করে ক্ষমাও চান। কিন্তু সমালোচনা বন্ধ না হওয়ায় পদ ছাড়তে বাধ্য হলেন তিনি।
বিবিসি জানিয়েছে, প্রধানমন্ত্রী বরাবর পাঠানো পদত্যাগপত্রে হ্যানকক লেখেন, মহামারিতে যেই জনগণ অসীম ত্যাগ স্বীকার করেছে সেই জনগণের কাছে সরকারের সৎ থাকা উচিত। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন দুঃখপ্রকাশ করে পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
অন্যদিকে সাবেক অর্থমন্ত্রী সাজিদ জাভিদকে নতুন স্বাস্থ্যমন্ত্রী নিযুক্ত করা হয়েছে।
গিনা কোলাডঅ্যাঞ্জেলো নামের ওই সহকারীকে ম্যাট হ্যানকক নিজেই নিয়োগ দিয়েছিলেন।
ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সানের এক প্রতিবেদনে বলা হয়, হ্যানকক ও কোলাডঅ্যাঞ্জেলো দুজনই বিবাহিত। তাদের তিনটি করে সন্তানও রয়েছে।
গত ৬ মে স্বাস্থ্য বিভাগের ভেতরেই তোলা ওই ছবি প্রকাশের পর লেবার পার্টির পক্ষ থেকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রতি হ্যানকককে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার দাবি জানানো হয়।
তবে ডাউনিং স্ট্রিট বলেছিল, প্রধানমন্ত্রী বরিস জনসন হ্যানকককে ক্ষমা করেছেন এবং বিষয়টি এখানেই শেষ ভাবতে বলেছেন। কিন্তু এখানেই শেষ হলো না।
ডিএসএস/২৭/জুন/২০২১/আল-আমিন
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট