editor
প্রকাশিত: 1:10 PM, June 27, 2021
অনলাইন ডেস্ক
বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনার সংক্রমণ ও মৃত্যু উদ্বেগজনকভাবে বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরো সাত হাজার ৭৬৯ জনের মৃত্যু হয়েছে।
একই সময় নতুন করে আক্রান্ত হয়েছেন তিন লাখ ৭০ হাজার ৭০৭ জন। সুস্থ হয়েছেন তিন লাখ নয় হাজার ৩১৫ জন।
রোববার (২৭ জুন) সকালে পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা গেছে। এর আগে শনিবার (২৬ জুন) ২৪ ঘণ্টায় সাড়ে আট হাজার মানুষের প্রাণহানি ও চার লাখ চার হাজার ৩৭৯ জন নতুন রোগী শনাক্তের তথ্য জানিয়েছিল ওয়ার্ল্ডোমিটার।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে ১৮ কোটি ১৫ লাখ ৪৬ হাজার ২৬৮ জন প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৯ লাখ ৩২ হাজার ৭৪১ জন। ইতোমধ্যে সুস্থ হয়েছেন ১৬ কোটি ৬০ লাখ ৭০ হাজার ৫৯৭ জন।
করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখন পর্যন্ত শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা তিন কোটি ৪৪ লাখ ৯০ হাজার ১৩৪ জন। এর মধ্যে মারা গেছেন ছয় লাখ ১৯ হাজার ৩৪৩ জন। অপরদিকে সুস্থ হয়েছেন দুই কোটি ৮৮ লাখ ১২ হাজার ৯০৬ জন।
তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা তিন কোটি দুই লাখ ৩২ হাজার ৩২০। এর মধ্যে মৃত্যু হয়েছে তিন লাখ ৯৫ হাজার ৭৮০ জনের। সুস্থ হয়েছেন দুই কোটি ৯২ লাখ ৪৩ হাজার ৩৩৫ জন।
তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা এক কোটি ৮৩ লাখ ৮৬ হাজার ৮৯৪ জন। এর মধ্যে মারা গেছেন পাঁচ লাখ ১২ হাজার ৮১৯ জন। যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে ব্রাজিল। তবে দেশটিতে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন এক কোটি ৬৫ লাখ ৮২ হাজার ৫৩ জন।
ডিএসএস/২৭ /জুন/২০২১/রেদওয়ান
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,