editor
প্রকাশিত: 2:32 PM, June 27, 2021
অনলাইন ডেস্ক
আগের ম্যাচে চার গোল করে ইতিহাস গড়ার সঙ্গে ডেনমার্ক পেয়েছিল শেষ ষোলোর টিকিট। আরেকটি চার গোলে ইতিহাসের খাতায় নতুন পাতা যুক্ত করেছে ডেনিশরা। শনিবার রাতে ওয়েলসকে ৪-০ গোলে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছে ১৯৯২ এর চ্যাম্পিয়নরা। ইউরোর ইতিহাসে প্রথম দল হিসেবে টানা দুই ম্যাচে প্রতিপক্ষের জালে ৪ গোল করার কীর্তি গড়ল ডেনমার্ক।
গ্রুপ পর্বে প্রথম দুই ম্যাচ হেরে বিদায়ের শঙ্কায় ছিল ডেনিশরা। শেষ ম্যাচে তুরস্কের জালে ৪ গোল দিয়ে শেষ ষোলো নিশ্চিত করে তারা। ইউরোর ইতিহাসে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ হেরেও নকআউটে উঠার রেকর্ড এটাই প্রথম। তুর্কিদের উড়িয়ে দেয়া ম্যাচের পারফরমেন্স ডেনিশরা টেনে আনলো ওয়েলসের বিপক্ষেও। নেদারল্যান্ডসের আমস্টারডামের ইয়োহান ক্রুইফ অ্যারেনায় লিখেছে নতুন ইতিহাস।
তাতেই বিদায় ঘণ্টা বেজেছে গত আসরের সেমিফাইনালিস্ট ওয়েলসের। ২০০৪ সালের পর এই প্রথম মহাদেশীয় প্রতিযোগিতাটির শেষ আটে পা রাখল ডেনিশরা।
বলের দখল কিংবা আক্রমণ, ম্যাচে সব দিক থেকেই এগিয়ে ছিল ডেনমার্ক। গোলের উদ্দেশে ১৬টি শট নেয় তারা। ৮টি ছিল লক্ষ্যে। বিপরীতে ওয়েলসের ১১ শটের কেবল একটি লক্ষ্যে ছিল। তাদের সেরা তারকা গ্যারেথ বেল ছিলেন নিজের ছায়া হয়ে।
ডেনিশ ফরোয়ার্ড কাসপের ডলবার্গ করেছেন জোড়া গোল। শেষ দিকে ব্যবধান বাড়ান ইওয়াখিম মেইল ও মার্টিন ব্র্যাথওয়েট।
ডিএসএস/২৭ /জুন/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,