editor
প্রকাশিত: 1:08 PM, June 28, 2021
অনলাইন ডেস্ক
টানা দশদিন বিরতির পর শুরু হয়েছে সংসদের বাজেট অধিবেশনের মুলতুবি বৈঠক।
সোমবার বেলা ১১ টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।
করোনার ঊর্দ্বমুখী সংক্রমণের মধ্যেই স্বাস্থ্যবিধি মেনে গত ২ জুন বাজেট অধিবেশন শুরু হয়। পরদিন ২০২১-২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
দুদিন বিরত পরে ৬ জুন থেকে বাজেট প্রস্তাবের ওপর আলোচনা শুরু হয়। ৭ জুন সম্পূরক বাজেট পাসের পর ১৪ জুন পর্যন্ত মুলতবি রাখা হয় সংসদ।
১৪ থেকে ১৭ জুন পর্যন্ত সংসদে সাধারণ আলোচনা হয়। এরপর টানা ১০ দিনের জন্য বৈঠক মুলতুবি করা হয়।
সোমবার সংসদের বৈঠকে তিনটি খসড়া আইন উত্থাপনসহ প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা হবে।
২৯ জুন অর্থবিল এবং ৩০ জুন নির্দিষ্টকরণ বিল পাসের মধ্যে দিয়ে বাজেট পাসের প্রক্রিয়া শেষ হবে।
ডিএসএস/২৮/জুন/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,