editor

প্রকাশিত: 2:18 PM, June 28, 2021

মগবাজারে বিস্ফোরণে ইসলামিক অনুষ্ঠানের উপস্থাপকের ইন্তেকাল

মগবাজারে বিস্ফোরণে ইসলামিক অনুষ্ঠানের উপস্থাপকের ইন্তেকাল

অনলাইন ডেস্ক
রাজধানীর মগবাজারে ওয়ারলেসে একটি তিনতলা ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহত হয়েছেন গণমাধ্যম কর্মী, কুরআনে হাফেজ ও মাওলানা মুস্তাফিজুর রহমান।

বিস্ফোরণের ঘটনার পর রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয় তাকে। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুস্তাফিজ।

সোমবার মুস্তাফিজের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার দীর্ঘদিনের সহকারী মাহমুদুল হক জালীস।

মাহমুদুল হক গণমাধ্যমকে বলেন, আরজে মুস্তাফিজ অত্যন্ত নরম ভদ্র এবং বিনিময় ছিলেন। সবসময় হাসিমুখে কথা বলতেন। সব কাজে তার পারদর্শিতা ছিল নজরকাড়া। তার এমন চলে যাওয়া মেনে নিতে কষ্ট হচ্ছে আমাদের।

কোরআন সুন্নাহ মাল্টিমিডিয়ার পরিচালক মাওলানা লুৎফর রহমান বলেন,আমার অফিসে দীর্ঘদিনের কর্মী ছিলেন মুস্তাফিজ। তিনি খুবই কর্মঠ এবং যোগ্যতা সম্পন্ন কর্মী ছিলেন। যেকোনো কাজে বিচক্ষণতার পরিচয় দিতেন। তার এমন মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়েছে। আমরা শোকাহত।

পরিবারের বড় ছেলে মুস্তাফিজ। ঢাকাতেই থাকতেন তিনি। কাজের সুবাদেই ঘটনার দিন মগবাজারে অবস্থান করছিলেন মুস্তাফিজ – এমনটাই জানিয়েছে তার পরিবার।

মুস্তাফিজের আরেব সহকারী সাঈদুজ্জামান নূর বলেন, তার মতো অমায়িক এবং মিশুক মানুষ খুব কমই ছিলেন। সবসময় ইসলামের পথে জীবন যাপনের চেষ্টা করতেন। তার আকষ্মিক বিদায় কষ্ট পাচ্ছি অনেক।

জানা গেছে, একজন সংস্কৃতির কর্মী হিসেবে বেশ পরিচিত ছিলেন মোস্তাফিজ রহমান। রেডিও ধ্বনির ইসলামিক অনুষ্ঠান ‘আহকামুল জুমা’ এর উপস্থাপক ছিলেন তিনি । অনুষ্ঠানটি প্রতি শুক্রবার সরসারি সম্প্রচার হতো।

বিভিন্ন জায়গায় উপস্থাপনার কোর্সও করাতেন। তিনি টেলিভিশনের রমজান মাসব্যাপী জনপ্রিয় অনুষ্ঠান আলোকিত কোরআন ও সময়ের সেরা হাফেজ প্রোগ্রামগুলোর সমন্বয়কারী ছিলেন।

ময়মনসিংহ গফরগাঁও এর সন্তান মুস্তাফিজুর রাহমান ঢাকার কবি নজরুল সরকারি কলেজে বাংলা বিভাগ এর অনার্স ১ম বর্ষের শিক্ষার্থীও ছিলেন। কওমি মাদরাসায় পড়াশোনা শেষ করে তিনি জেনারেল পড়াশোনার জন্য কবি নজরুল ইসলাম কলেজে পড়তেন।

প্রসঙ্গত, রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় মগবাজার ওয়্যারলেস এলাকার একটি তিন তলা ভবনে এ বিস্ফোরণ ঘটে।
ভয়াবহ ওই বিস্ফোরণে এক শিশু ও তার মাসহ ৭ জন নিহত হয়েছেন।

এ ঘটনায় ৫০ জনের ওপর আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ও আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢামেকের জরুরি বিভাগেই নেওয়া হয়েছে ৩২ জনকে এবং বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয় ১৭ জনকে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

১২ ঘণ্টা পেরিয়ে গেলেও রাজধানী মগবাজার ওয়ারলেসে ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণের সঠিক কারণ জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ বলছেন, এসির বিস্ফোরণ ঘটেছে, কেউ বা মার্কেটের জেনারেটরকে দায়ী করছেন। অনেকেই ট্রান্সফরমারের কথা বলছেন।

তবে পুলিশ ও ফায়ার সার্ভিসের ধারণা, শর্মা হাউজ নামে ফুডশপে গ্যাস জমে ভবনে বিস্ফোরণ ঘটেছে।

তিতাস গ্যাসের কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন শেষে শর্মা হাউজে দুটি এলপিজি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হতে পারে বলে মন্তব্য করেছেন। তারা সরাসরি গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের বিষয়টি নাকচ করে দিয়েছেন।

কীভাবে এবং কোথা থেকে বিস্ফোরণ হলো তা খতিয়ে দেখতে কাউন্টার টেরোরিজম ইউনিটের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ফায়ার সার্ভিসের এক্সপার্টরা রাতেই কাজ শুরু করেছেন।

ডিএসএস/২৮/জুন/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,