admin

প্রকাশিত: 3:50 PM, June 28, 2021

স্বাস্থ্যকেন্দ্র যখন মরণফাঁদ

স্বাস্থ্যকেন্দ্র যখন মরণফাঁদ

অনলাইন ডেস্ক
করোনা মহামারির ধাক্কায় আমাদের ভঙ্গুর স্বাস্থ্যব্যবস্থার যে স্বরূপ বেরিয়ে পড়েছে, তৃণমূল পর্যায়ে তার একটি উৎকৃষ্ট নমুনা হতে পারে নওগাঁর রানীনগর উপজেলার একডালা ইউনিয়নের নারায়ণপাড়া উপস্বাস্থ্যকেন্দ্র। পরিত্যক্তঘোষিত একটি ভুতুড়ে ভবনে বছরের পর বছর ধরে চলছে সেখানকার স্বাস্থ্যসেবা কার্যক্রম। দেয়াল ভেঙে গেছে, উধাও দরজা-জানালা, এবড়োখেবড়ো মেঝে, জমে আছে পলেস্তারার স্তূপ, নেই পর্যাপ্ত আসবাব—এ হচ্ছে দেশের একটি স্বাস্থ্যকেন্দ্রের করুণ দশা।

বড় বড় দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে আলোচিত স্বাস্থ্য খাত। এর মধ্যে রাজধানী থেকে এত দূরে ছোট একটি স্বাস্থ্যকেন্দ্র আমাদের মনোযোগ এড়ায় না। সাধারণ মানুষ সেখানে চিকিৎসা নিতে যাবে কী, সেটি নিজেই একটি মরণফাঁদে পরিণত হয়েছে। ভবনের ছাদ থেকে শুরু করে দেয়াল ক্ষতিগ্রস্ত হওয়ায় যেকোনো মুহূর্তে দুর্ঘটনার শঙ্কা করছেন চিকিৎসক ও রোগীরা। ফলে করোনা মহামারির মধ্যে ব্যাহত হচ্ছে অন্যান্য স্বাস্থ্যসেবা।

একটি প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, রানীনগর উপজেলা সদর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে আশির দশকে নারায়ণপাড়া উপস্বাস্থ্যকেন্দ্র স্থাপন করা হয়। এরপর থেকে কেন্দ্রটিতে আর কোনো সংস্কার করা হয়নি। প্রায় পাঁচ বছর আগে এই কেন্দ্রের ভবন পরিত্যক্ত ঘোষণা করে জেলা স্বাস্থ্য বিভাগ। এলাকার মানুষ জরুরি চিকিৎসাসেবা এই স্বাস্থ্যকেন্দ্র থেকে পান। কিন্তু বর্তমানে এর যে করুণ দশা, তাতে কেন্দ্রে যেতেই ভয় কাজ করে তাঁদের। ছাদের পলেস্তারা খসে সেবাগ্রহীতার মাথায় পড়ে আহত হওয়ার ঘটনাও ঘটেছে। এ ছাড়া উপস্বাস্থ্যকেন্দ্র এলাকা ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে রাতেও। কোনো নিরাপত্তাবেষ্টনী না থাকায় রাতে সেখানে মাদকসেবীদের আড্ডা বসে। দিনের বেলায় স্থানীয় লোকজন গবাদিপশু চরান কেন্দ্রের আশপাশে।

কেন্দ্রের ফার্মাসিস্ট মামুনুর রশিদ বলেন, ‘জীবনের ঝুঁকি নিয়ে এখানে স্বাস্থ্যসেবা কার্যক্রম চালাতে হচ্ছে। কখন যে দুর্ঘটনা ঘটে, তার কোনো নিশ্চয়তা নেই। তবু এ অঞ্চলের মানুষের মধ্যে জরুরি চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।’ রানীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কে এইচ এম ইফতেখারুল আলম বলেন, ‘কোনো উপায় না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে সেখানে চিকিৎসা কার্যক্রম চালানো হচ্ছে। বেশ কয়েকবার কেন্দ্রের করুণ অবস্থার কথা ঊর্ধ্বতন কর্মকর্তাদের লিখিতভাবে জানানো হলেও ফল পাওয়া যায়নি।’

বোঝাই যাচ্ছে, যথাযথ পদক্ষেপ ও সদিচ্ছার অভাবে দীর্ঘদিন ধরে নারায়ণপাড়া উপস্বাস্থ্যকেন্দ্রের এ হাল। মহামারির মধ্যে সাধারণ মানুষের অন্যান্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কেন্দ্রটির ‘স্বাস্থ্য’ ঠিক করা জরুরি। এতে সাধারণ কোনো স্বাস্থ্যসেবার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা হাসপাতালে চাপ কিছুটা হলেও কমবে। কোনো দুর্ঘটনা ঘটার আগে প্রয়োজন দ্রুত পদক্ষেপ গ্রহণ। আমরা এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি

ডিএসএস/২৮/জুন/২০২১/ রুজি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,