editor
প্রকাশিত: 4:21 PM, June 28, 2021
অনলাইন ডেস্ক
জুলাই মাসের প্রথম সপ্তাহে চীন থেকে টিকার বড় চালান আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। আজ সোমবার রাজধানীতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মিলনায়তনে ‘বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিক ২০২০’ প্রকাশ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। এতে বিশেষ অতিথির বক্তব্যে তিনি আরও জানান, এই চালান দিয়ে ৮০ শতাংশ মানুষকে সুরক্ষা দেওয়া যাবে।
ডিজি বলেন, ‘টিকা নিয়ে বিশ্বে রাজনীতি চলছে। তারপরও জুলাই মাসে টিকার বড় চালান পাব। যারা প্রবাসী তাদের সবাইকে টিকার আওতায় আনব। তাদের দ্রুত ভ্যাকসিন দেব। তাদের সুরক্ষা দেওয়া আমাদের দায়িত্ব।’
‘প্রধানমন্ত্রী ভ্যাকসিন হিরো। ভ্যাকিসন দেওয়ার ক্ষেত্রে আমরা অনেক পারদর্শিতা অর্জন করেছি। প্রতিদিন ১ কোটি ভ্যাকসিন দেওয়ার সক্ষমতা আছে। তবে, ভ্যাকিসন আমাদের হাতে নেই। ভ্যাকসিন নিয়ে বিশ্বে বড় পলিটিক্স চলছে। বাংলাদেশ এই পলিটিক্সের শিকার। অনেক দেশ এখনো ভ্যাকসিন পায়নি। আমরা পেয়েছি। তবে, মাস্ক আমাদের হাতে আছে সবাইকে এটা যথাযথভাবে ব্যবহার করতে হবে।
তিনি আরও বলেন, ‘করোনার ৩ গুণ মানুষ প্রতিবছর মারা যাচ্ছে যক্ষ্মায়। এখন পর্যন্ত করোনায় যত মানুষ এদেশে মারা গেছেন, তার তিন গুণ মানুষ প্রতিবছর মারা যান যক্ষায়। এ ছাড়া যক্ষ্মায় আক্রান্ত রোগীরা এক শতাংশ এইচআইভিতে আক্রান্ত।’
অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মোহাম্মদ ইয়ামিন চৌধুরী, বিবিএস মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
ডিএসএস/২৮/জুন/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,