editor
প্রকাশিত: 4:31 PM, June 28, 2021
অনলাইন ডেস্ক
জমে ক্ষীর কোপা আমেরিকা। দুই চিরপ্রতিদ্বন্দ্বী যার যার গ্রুপে সেরা অবস্থানে। তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে বি-গ্রুপে শীর্ষ স্থানে আর্জেন্টিনা।
মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ৬টায় কুইয়াবার অ্যারেনা পানতানালেতে গ্রুপের শেষ ম্যাচে বলিভিয়ার মুখোমুখি হবে লিওনেল মেসির দল।
এ ম্যাচটির ফল শীর্ষস্থান হারানোয় কোনো প্রভাব ফেলবে না। তবু পয়েন্ট ভাগাভাগিতে রাজি নয় আলবিসেলেস্তেদের কোচ লিওনেল স্কলানি।
পূর্ণশক্তি নিয়েই বলিভিয়ার বিপক্ষে মাঠে নামানোর পরিকল্পনা তার।
তবে জানা গেছে, বলিভিয়ার বিপক্ষে ম্যাচটি খেলেই দেশের পথে রওনা দেবে আর্জেন্টিনা দল।
আর্জেন্টাইন গণমাধ্যম এমনটিই জানিয়েছে। যদিও এর পেছনে কোনো কারণ প্রকাশ করা হয়নি এখনও।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াসি স্পোর্টস জানিয়েছে, কোয়ার্টার ফাইনালের আগ পর্যন্ত বৃহত্তর বুয়েনস আইরেস অঞ্চল অধিভুক্ত শহর এজেইজায় থেকে অনুশীলন করবেন মেসিরা। তার পর আবারও ফিরবেন ব্রাজিলে।
করোনার কোপে নাজেহাল ব্রাজিলের বর্তমান পরিস্থিতির কারণেই এমন সিদ্ধান্ত বলে ধারণা করা হচ্ছে। অনুশীলনে দলের কেউ যেন করোনায় আক্রান্ত না হন সেই নিশ্চয়তা করতে চাইছেন স্কলানি। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন দেখভাল করছে সেখানে গড়া এই অনুশীলন ক্যাম্পের। যেখানে করোনা সংক্রমণের ঝুঁকি ব্রাজিলের তুলনায় নেই বললেই চলে।
সম্ভাব্য সূচি অনুযায়ী ৪ জুলাই কোয়ার্টার ফাইনাল খেলতে মাঠে নামতে হতে পারে আর্জেন্টিনার। তাই মাঝের দিনগুলোতে অনুশীলনের জন্য দেশে ফিরবে তারা।
ডিএসএস/২৮/জুন/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,