admin
প্রকাশিত: 5:08 PM, June 28, 2021
অনলাইন ডেস্ক
রাত পোহালেই জিম্বাবুয়ে সফরের বিমানে উঠবেন টেস্ট দলের সদস্যরা। দেশে থাকা ১৭ ক্রিকেটারের সবাই করোনা পরীক্ষায় নেগেটিভ হয়েছেন। সাকিব আল হাসান দলের সঙ্গে যোগ দেবেন যুক্তরাষ্ট্র থেকে।
তিন দফায় জিম্বাবুয়ে যাবেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। আজ দিবাগত ভোর ৪টায় রওনা দেবেন ১৮ সদস্যের টেস্ট স্কোয়াডে থাকা ১৭ ক্রিকেটার। হারারে পৌঁছে একদিনের কোয়ারেন্টিন শেষে অনুশীলনে নামবে বাংলাদেশ দল। বুলাওয়েতে ৭ই জুলাই একমাত্র টেস্টে নামার আগে ৩রা ও ৪ঠা জুলাই দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবেন মুমিনুলরা।
৮ই জুলাই ওয়ানডে দলের সদস্যরা যাবেন জিম্বাবুয়েতে। টি-টোয়েন্টি স্কোয়াডের ক্রিকেটাররা জিম্বাবুয়ের বিমানে উঠবেন ১১ই জুলাই। কোচিং স্টাফের সদস্যরা যোগ দেবেন যে যার দেশ থেকে।
সফরে এক টেস্টের সঙ্গে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল। ১৬, ১৮ ও ২০শে জুলাই তিনটি ওয়ানডে হবে হারারেতে। ২৩, ২৫ ও ২৭শে জুলাইয়ের তিন টি-টোয়েন্টিও বাংলাদেশ খেলবে একই মাঠে।
ডিএসএস/২৮/জুন/২০২১/ রুজি
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,