editor
প্রকাশিত: 2:29 PM, June 29, 2021
অনলাইন ডেস্ক
ইসলামি বক্তা মো. রফিকুল ইসলাম মাদানীকে আবার গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ নেওয়া হয়েছে।
ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে তাকে এ কারাগারে স্থানান্তর করা হয়।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. আবু সায়েম জানান, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার হওয়ার পর রফিকুল ইসলাম মাদানীকে এ কারাগারে পাঠানো হয়। পরে রিমান্ডের জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছিল। সেখান থেকে তাকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়েছিল। পরে আবার তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ পাঠানো হয়েছে।
রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের সাতটি মামলা রয়েছে। এর মধ্যে মতিঝিল থানায় দুটি মামলা, তেজগাঁও থানায় একটি, পল্টন থানায় একটি, কোতোয়ালী থানায় একটি, গাছা থানায় একটি এবং বাসন থানায় একটি মামলা রয়েছে।
মো. রফিকুল ইসলাম মাদানী (২৬) নেত্রকোনার পূর্বধলা থানার লেটিরকান্দা এলাকার মৃত সাহাব উদ্দিনের ছেলে।
ডিএসএস/২৯/জুন/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,