editor

প্রকাশিত: 4:39 PM, July 1, 2021

যাদুকাটা নদীতে নিখোঁজ দুই ভাইয়ের লাশ উদ্ধার

যাদুকাটা নদীতে নিখোঁজ দুই ভাইয়ের লাশ উদ্ধার

8

সুনামগঞ্জ প্রতিনিধি ::
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে যাদুকাটা নদীতে পাহাড়ী ঢলের পানিতে ডুবে নিখোঁজ দুই সহোদরের মরদেহ দুইদিন পর উদ্ধার করেছে গ্রামবাসী ও পরিবারের লোকজন।

4

বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৯টার দিকে দক্ষিণকুল গ্রামের সামনে যাদুকাটা নদীতে ভাসমাস অবস্থায় দুই সহোদরের লাশ উদ্ধার করা হয়।

তারা হচ্ছে, মেরাজুল ইসলাম (১০) ও খাইরুল ইসলাম (৭)। দুই সহোদর বাদাঘাট ইউনিয়নের মিয়ারচড় গ্রামের মোস্তু মিয়ার ছেলে ।

3

নিহত শিশুদের চাচাতো ভাই লুৎফুর রহমান নাঈম জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে বালিজুড়ি ইউনিয়নের দক্ষিণকুল গ্রাম থেকে জানানো হয় গ্রামের সামনে যাদুকাটা নদীত একটি শিশুর লাশ ভাসমান অবস্থায় রয়েছে। পরে পরিবারের লোকজন গিয়ে বড় ছেলের লাশ শনাক্ত করে মিয়ারচড় খেয়াঘাটে নিয়ে আসেন । বড় জনের লাশ নিয়ে আসার একটু পরে আবারো সংবাদ আসে আরো একটি শিশুর লাশ একই স্হানে দেখা গেছে। পরে পরিবারের লোকজন গিয়ে ছোট ছেলের লাশ শনাক্ত করে মিয়ারচড় খেয়াঘাটে নিয়ে আসেন। দুই সহোদরের লাশ উদ্ধারের পর পরিবার সহ এলাকায় শোকের মাতম দেখা দিয়েছে ।

প্রসঙ্গত,গত মঙ্গলবার বিকালে নিজ বাড়ি থেকে দুই সহোদর মিয়ারচড় বাজারের সংলগ্ন যাদুকাটা নদীতে পাহাড়ি ঢলের নতুন পানি দেখতে যায়। এসময় নদীর পাড়ে রাখা ষ্টিলের নৌকার উপর পানি দেখতে উঠে ছোট ভাই খাইরুল। বিষয়টি দেখতে পেয়ে বড় ভাই মেরাজুল বাজারে গিয়ে পিতা মোস্তু মিয়াকে জানায় খাইরুল নৌকায় উঠে পানি দেখছে। এসময় বাজারে তিনি ব্যবস্থ্য থাকায় খাইরুলকে নদীর পাড় থেকে বাড়ী নিয়ে আসার জন্য আবার পাঠায়। পরে মেরাজুল তার ছোট ভাই খাইরুলকে আনতে গিয়ে আর ফিরে আসেনি।

নিখোঁজ দ্বয়ের পিতা মোস্তু মিয়া বলেন, নদীতে নতুন গোলার পানি এসে ভরে গেছে। বাজারের দোকানে ব্যবস্থ্য থাকায় বড় ছেলেকে বলেছিলাম ছোট ছেলেকে নদীর পাড় থেকে নিয়ে আসতে। তারা ফিরে আসতে দেরী দেখে কিছুক্ষন পর নদীর পাড়ে গিয়ে দেখী তারা আর নাই। মনে হয় আমার দুই ছেলেই পানিত ডুবে গেছে। পরে বিষয়টি বিশ্বম্ভরপুর থানায় জানালে বুধবার সকালে ঘটনাস্থলে এসে থানা পুলিশের সহযোগিতায় ডুবুরিদল যাদুকাটা নদীর মিয়ারচড়ে উদ্ধার অভিযান পরিচালনা করে। কিন্তু তাৎক্ষণিকভাবে দুই সহোদরের সন্ধান করতে পারেনি পুলিশ ও ডুবুরিদল।

6

বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মো.ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই সহোদরের মরদেহ যাদুকাটা নদী থেকে ভাসামান অবস্থায় উদ্ধার করা হয়েছে । দুই সহোদরের মরদেহ ময়নাতদন্ত করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ঊধ্বর্তন কর্মকর্তাগনের সঙ্গে আলাপ করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

ডিএসএস/০১/জুলাই/২০২১/রেদওয়ান

2

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ আ.লীগ নেত্রী আলিয়া ও তার ছেলে ছাত্রলীগ নেতা তামিমের তৎপরতা ও নানামুখী অপকর্ম

নিষিদ্ধ আ.লীগ নেত্রী আলিয়া ও তার ছেলে ছাত্রলীগ নেতা তামিমের তৎপরতা ও নানামুখী অপকর্ম

7 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ

‘জমজম বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা মঈনউদ্দীন চৌধুরীর বিরুদ্ধে কোটি টাকার বাড়ি আত্মসাত সহ নানা অভিযোগ

‘জমজম বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা মঈনউদ্দীন চৌধুরীর বিরুদ্ধে কোটি টাকার বাড়ি আত্মসাত সহ নানা অভিযোগ

2 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা

ইজারাদার চন্দন হলেও সুরমায় বালু উত্তোলনের মূলহোতা ‘ডিপজল মিজান’ ও হাবিবুল্লাহ

ইজারাদার চন্দন হলেও সুরমায় বালু উত্তোলনের মূলহোতা ‘ডিপজল মিজান’ ও হাবিবুল্লাহ

6 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫

সিলেট ১৪নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সাথে শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

সিলেট ১৪নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সাথে শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

6 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য

সিলেট শহরতলীর ধোপাগুলে হয়রানীর প্রতিবাদে ফেলুডা ব্যবসায়ীদের সভা

সিলেট শহরতলীর ধোপাগুলে হয়রানীর প্রতিবাদে ফেলুডা ব্যবসায়ীদের সভা

3 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল

নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম

নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম

2 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

4 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা

সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন

সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন

4 সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি

1
7