editor
প্রকাশিত: 6:01 PM, July 1, 2021
অনলাইন ডেস্ক
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নোয়াখালীর প্রথম সারির করোনা যোদ্ধা জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন। একইসঙ্গে করোনা পজিটিভ এসেছে তার স্ত্রী, ছেলে ও গৃহপরিচারিকার।
বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার নিজে। তিনি বলেন, জেলাবাসীর বৃহত্তর স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতা করতে হবে। করোনা প্রতিরোধে সবাইকে ঘরে থাকা ও স্বাস্থ্য বিধি মেনে চলতে অনুরোধ করেছেন তিনি।
জানা গেছে, বুধবার রাতে নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে আসা রিপোর্টে পুলিশ সুপার মো. আলমগীর হোসেন, তার স্ত্রী, বড় ছেলে ও একজন গৃহপরিচারিকার করোনা পজিটিভ আসে। শরীরে করোনার কিছু লক্ষণ থাকলেও সবাই এখন অনেকটা ভালো আছেন। তিনি নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।
প্রসঙ্গত, জেলায় করোনা সংক্রমণের শুরু থেকেই এসপি আলমগীর হোসেন জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সঙ্গে যৌথভাবে কাজ করে আসছিলেন। বিশেষ করে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি ও পরিবারকে মানবিক সহায়তা প্রদান, লকডাউনকালে অসহায় ব্যক্তিদের মধ্যে ত্রাণ বিতরণ ও করোনার বিস্তার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। করোনা রোগীদের জন্য পুলিশ হাসপাতালে চালু করেছেন অক্সিজেন ব্যাংক। যেখান থেকে প্রতিদিন সেবা নিচ্ছেন করোনা রোগীরা।
ডিএসএস/০১/জুলাই/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,