editor

প্রকাশিত: 3:06 PM, July 3, 2021

জগন্নাথপুরে ২য় দিনে বিধিনিষেধের সঙ্গে বৃষ্টি, সড়ক ফাঁকা থাকলে বাজার গুলোতে জনসমাগম বেশি

জগন্নাথপুরে ২য় দিনে বিধিনিষেধের সঙ্গে বৃষ্টি, সড়ক ফাঁকা থাকলে বাজার গুলোতে জনসমাগম বেশি

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
লকডাউন, তার মধ্যে আবার সকাল থেকে বৃষ্টি। সবমিলে বিধিনিষেধের দ্বিতীয় দিন ।
গত শুক্রবার (২ জুলাই) সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সড়ক গুলো ফাঁকা থাকলেও বাজার গুলোতে জন সাধারনের ভিড় দেখা যায়।অনেকেই সকালে বের হয়েছেন নিত্য-প্রয়োজনীয় পণ্য কেনাকাটা করতে। বৃষ্টির কারণে মানুষকে খুব একটা জটলা বেঁধে থাকতে দেখা যায়নি।

উপজেলা ইউএনও পেইজ সূত্রে জানা যায়, কঠোর বিধিনিষেধ কার্যকর ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে জগন্নাথপুর উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় সচেতনতা সৃষ্টি, ক্রেতা বিক্রেতাকে স্বাস্থ্যবিধি প্রতিপালন বিষয়ে সতর্ক করা সহ জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়। রাস্তায় গতকালের তুলনায় শুক্রবার সকালে রিকশা ও ব্যক্তিগত গাড়ি একেবারেই কম চোখে পড়েছে। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত বৃহস্পতিবারের (১ জুলাই) কড়াকড়ির কারণে অনেকেই বাইরে বের হননি। জরিমানা ও মামলার কারণে প্রাইভেট গাড়ি এবং মোটরসাইকেলের উপস্থিতিও কম ছিল। অন্য দিকে উপজেলার বাজার গুলোতে ব্যাটারী চালিত রিকশা চলাচল করতে দেখা যায়। এ উপজেলা প্রবাসী অধ্যুষিত এলাকায় হওয়ায় বৃহস্পতিবার থেকে ব্যাংক বন্ধ থাকায় প্রবাসী নির্ভর পরিবার গুলো বিপাকে পড়েছেন। বিশেষ করে অনেকের পিন নাম্বারে টাকা আসলেও ব্যাংক বন্ধ থাকায় ও আগামী সোমবার ব্যাংক খোলার সময় পর্যন্ত ধৈর্য্য ধরতে নারাজ। বার বার ব্যাংকের লোকদের সাথে ফোনে কথা বলে ব্যাংক খোলার সময় জেনে নিচ্ছেন।

গতকালের ন্যায় আজও উপজেলার প্রাণ কেন্দ্র পৌর শহরে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জরুরি ছাড়া কাউকে বাইরে যেতে দেয়া হচ্ছে না। সকালের দিকে গণমাধ্যমসহ বিভিন্ন সেবা প্রতিষ্ঠানের যানবাহন যাতায়াত করতে দেখা গেছে। পণ্যবাহী কিছু যান চলেছে। তবে সংখ্যা গতকালের তুলনায় কিছুটা কম হলেও উপজেলার বাজারের রোডে পণ্যবাহী পরিবহনের পাশাপাশি রিকশা ও ইজিবাইক চলাচল করতে দেখা যায়। কেউ নিয়ম না মানলেই তাদের শাস্তির আওতায় আনতে সড়কে রয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ডিএসএস/০৩/জুলাই/২০২১/রেদওয়ান

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে