editor
প্রকাশিত: 3:18 PM, July 3, 2021
অনলাইন ডেস্ক
বিচার ব্যবস্থার যত উন্নয়ন সব আওয়ামী লীগের সময়েই হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকারে আসার পর এনেক্স ভবন করে বিচারক বৃদ্ধির পদক্ষেপ নিয়েছি। প্রত্যেকটা জেলা আদালত থেকে শুরু করে এ পর্যন্ত যত ডেভেলপমেন্ট হয়েছে সবই আওয়ামী লীগ সরকারের সময় হয়েছে। এটা আমরাই করেছি; আর কেউ করেনি। আর বিএনপির সময় কী হয়েছে? ৬৩টি জেলায় আদালতে বোমা বর্ষণ হয়েছে। দুইজন জেলা জজ মারা গেছেন, কয়েকজন আহত হয়েছেন। এত শান্তিপূর্ণ (!) অবস্থায় তারা (বিএনপি) রেখেছিল। এখন তাদের কাছ থেকে শুনতে হয় বিচার ব্যবস্থা, বিচারক নিয়োগ ইত্যাদি।
শনিবার জাতীয় সংসদের সমাপনী অধিবেশনে দেওয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিচারপতি নিয়োগ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপির আমলে ভুয়া সার্টিফিকেট দিয়েও বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে। বিচারব্যবস্থার যত উন্নয়ন সব আওয়ামী লীগের সময় হয়েছে। বিএনপি সরকারের সময় এক ছাত্রদল নেতার ঘাড়ে হাত রেখে আলোচনা করে বিচারপতির রায় দেওয়ার ঘটনাও ঘটেছে। এছাড়াও ভোট চুরির সুযোগ তৈরির জন্য প্রধান বিচারপতির মেয়াদ বাড়িয়ে তাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার বিষয়টিও করেছিল বিএনপি।
প্রধানমন্ত্রী বলেন, বিচার ব্যবস্থা নিয়ে এখানে (জাতীয় সংসদে) বেশ কিছু কথা বলা হয়েছে। এখানে বিচারপতি নিয়োগ নিয়ে বিরোধী দলের উপনেতা কিছু কথা বলেছেন। আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই-বাংলাদেশের বিচারপতি নিয়োগের যে নমুনা ছিল সেই নমুনা যদি আপনারা একটু স্মরণ করেন-প্রধান বিচারপতি কামাল হোসেন তিনি এজলাসে বসে আছেন, কিন্তু তিনি জানেন না তিনি (ওই পদে) নাই। তখন আপনার বড় ভাই তখন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির এক কলমের খোঁচায় বিচারপতি নাই। প্রধান বিচারপতি এজলাসে বসে আছেন-তখন তাকে বলা হলো-আপনি তো নাই। রাত্রিবেলায় আপনাকে বিদায় দেওয়া হয়েছে। এই হলো অবস্থা। তারপরে একজনকে দিলেন জাস্টিস মুনিম (বিচারপতি ফজলে কাদেরী মোহাম্মদ আবদুল মুনিম)। তিনিও বসতে পারেননি।
তিনি বলেন, যদি আমি বিএনপি ও এরশাদের আমলের কাহিনী বলতে যাই অনেক সময় লেগে যাবে।
করোনা ভ্যাকসিন প্রসঙ্গে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, দেশে ৮০ ভাগ মানুষকে বিনামূল্যে করোনা টিকার আওতায় নিয়ে আসা হবে।
তিনি বলেন, দেশে ৮০ ভাগ মানুষকে বিনামূল্যে করোনা টিকার আওতায় নিয়ে আসা হবে।
ডিএসএস/০৩/জুলাই/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,