editor
প্রকাশিত: 6:42 PM, July 3, 2021
অনলাইন ডেস্ক
গ্যাব্রিয়েল জেসুস লাল কার্ড না পেলে হয়তো চিলির বিপক্ষে লড়াইটা আরও সহজ হতো ব্রাজিলের। শেষ আটের লড়াইয়ে বল দখলের উদ্দেশ্যে ম্যানচেস্টার সিটি তারকার ‘ফ্লাইয়িং কিক’এর সুবাদে দৌরাত্ম্য বিস্তার করে চিলি। তবে এমন অনাকাক্সিক্ষত ঘটনার জন্য সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছেন জেসুস। একই সঙ্গে তার উড়ন্ত লাথির শিকার ইউজিনিও মেনার সুস্থতার খবরে স্বস্তি প্রকাশ করেছেন তিনি।
ব্রাজিল ও চিলির মধ্যকার কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধ গোলশূন্য ছিল। রবার্তো ফিরমিনোর বদলি হিসেবে লুকাস পাকুয়েতার গোলে ৪৬ মিনিটে এগিয়ে যায় ব্রাজিল। এর দু’মিনিট পরই দুর্ঘটনা ঘটিয়ে বসেন জেসুস। বাতাসে বলের দখল নিতে গিয়ে মেনার মুখে লাথি মারেন তিনি।
সঙ্গে সঙ্গেই লাল কার্ড দেখান রেফারি। ১০ জনের দল নিয়ে জয় পেতে খাবি খেতে হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
নিজের ফেসবুক পেজে জেসুস বিষয়টি নিয়ে দুঃখপ্রকাশ করেন। তিনি লিখেন, ‘দুর্ভাগ্যবশত আমি এমন একটি ভুল করেছি, যাতে দলের ক্ষতি হতে পারতো। কিন্তু দলটা শক্তিশালী। আমি আমার সতীর্থদের কাছে ক্ষমা চাই এবং আমি সব সময় ভুল থেকে শিখবো। মেনা সুস্থ আছে জানার পর স্বস্তি লাগছে এবং ওর সঙ্গে কথা বলেছি। এই দলটি খুব ভালো, আমরা সেমিফাইনালে।’
৫ই জুলাই সেমিফাইনালের লড়াইয়ে পেরুর মুখোমুখি হবে ব্রাজিল। লাল কার্ডের কারণে সে ম্যাচে খেলতে পারবেন না জেসুস।
এর আগে ২০১৯ সালের কোপা আমেরিকাতেও লাল কার্ড দেখেছিলেন জেসুস। সেটি ছিল পেরুর বিপক্ষে। তিতে ব্রাজিল কোচের দায়িত্ব নেয়ার পর ৫৯ ম্যাচ খেলেছে ব্রাজিল। এ সময়ে জেসুসই তিতের ব্রাজিলের একমাত্র লাল কার্ড দেখা ফুটবলার।
ডিএসএস/০৩/জুলাই/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,