editor
প্রকাশিত: 9:27 PM, July 3, 2021
অনলাইন ডেস্ক
মুন্সীগঞ্জের গজারিয়ায় সংলগ্ন মেঘনা নদীতে বাল্কহেডে চাঁদা তুলতে গিয়ে শ্রমিকদের গণপিটুনিতে মামুন বেপারী (৩৮) নামের এক চাঁদাবাজ নিহত হয়েছে।
শনিবার (৩ জুন) দুপুরের দিকে মেঘনা নদীর চাঁদপুরের উত্তর মতলব উপজেলার সন্তোষপুরের তালতলির কাছে এঘটনায় ঘটে। নিহত মামুন গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামের মোহাম্মদ আলির ছেলে। সে মেঘনা নদীর চিহ্নিত চাঁদাবাজ বলে নৌ-পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, মামুন বেপারী নয়ন গ্রুপের অন্যতম সদস্য। এই গ্রুপের প্রধান নৌ ডাকাত নয়নের চাচাতো ভাই নিহত মামুন বেপারী। তবে নিহতের ভাই শাহাদাৎ বেপারী জানান, চাঁদাবাজি নয় বালুর জাহাজটিতে পাওনা টাকার জন্য গিয়েছিল মামুন।
জানা যায়, দুপুরের মেঘনা নদীতে ট্রলারযোগে মামুনসহ কয়েকজন চাঁদাবাজ বাল্কহেডে চাঁদা তুলতে যায়। এসময় একটি বাল্কহেড শ্রমিকদের সাথে তাদের কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি হলে মামুনের মাথায় জখম হয়। পরে তার সাথের লোকজন তাকে গুরত্বর অবস্থায় গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করে। এরমধ্যে বাল্কহেডটি অন্যত্র চলে যায়।
গজারিয়া থানার ওসি রহিছ উদ্দিন জানান, একটি বালুবাহী ট্রলারে মামুন ব্যাপারী ও তার লোকজন চাঁদা দাবি করলে এ সংঘর্ষেও ঘটনা ঘটে। মারামারি খবর শুনে আরও ১৫/২০ জন ছুটে আসে। পরে বালুর জাহাজের কয়েকজন মেঘনা তীরের তালতলি গ্রাম দিয়ে পালিয়ে যায়। এই সময় মামুনের লোকজন গ্রামের কয়েকটি বাড়িঘর কোপায়। এই সময় মসজিদের মাইকে ঘোষণা দেয়া হয় গ্রামে ডাকাত পড়েছে। পরে লোকজন বেড়িয়ে আসলে মামুনের লোকজন পালিয়ে যায় ।
এসএস/০৩/জুলাই/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,