editor

প্রকাশিত: 2:29 PM, July 4, 2021

নভেম্বর মাসেই ৪৪তম বিসিএসের সার্কুলার

নভেম্বর মাসেই ৪৪তম বিসিএসের সার্কুলার

অনলাইন ডেস্ক
আগামী নভেম্বর মাসেই ৪৪তম সাধারণ বিসিএসের সার্কুলার জারির পরিকল্পনা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সেই লক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় দ্রুত শূন্য পদের চাহিদা প্রস্তুত করে পিএসসিতে পাঠানোর প্রস্তুতি শুরু করেছে। এছাড়াও সরকারে চলমান লকডাউনের পর অফিস খুললেই স্বল্প সময়ের ব্যবধানে ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হচ্ছে।

এ বিষয়ে পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন ইত্তেফাককে বলেন, শূন্য পদের চাহিদা নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় কাজ করছে। আশা করছি, স্বল্প সময়ের ব্যবধানে শূন্য পদে চাহিদা পেলে আগামী অক্টোবর নতুবা নভেম্বরের মধ্যেই ৪৪তম বিসিএসের সার্কুলার দেওয়া সম্ভব হবে। কেননা করোনার কারণে চাকরিপ্রার্থীদের অনেকের চাকরিতে আবেদনের বয়স চলে যাচ্ছে। এটি বিবেচনা করে দ্রুত ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করার পরিকল্পনা আছে।

পিএসসির সংশ্লিষ্টরা বলছেন, করোনার কারণে সব সরকারি চাকরির সার্কুলার প্রায় বন্ধ। প্রতি বছর একটি করে বিসিএস দেওয়ার টার্গেট রয়েছে পিএসসির। এবারও সেই টার্গেট অনুযায়ী কাজ শুরু হয়েছে। করোনা সংকটের মধ্যেই চিকিৎসকদের জন্য বিশেষ দুটি বিসিএস ৩৯তম, ৪২তম ও ৪৩তম সাধারণ বিসিএসের সার্কুলার প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। করোনার কারণে জরুরি ভিত্তিতে ডাক্তার নিয়োগের জন্য ৩৯ ও ৪২তম বিশেষ বিসিএসের আয়োজন করে কমিশন। ইতিমধ্যে ৩৯তম বিসিএসের মাধ্যমে বিপুল সংখ্যক চিকিৎসক নিয়োগ সম্পন্ন হয়েছে। ৪২তম বিসিএসের মাধ্যমে আরও ২ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। মহামারির সংক্রমণ ঊর্ধ্বমুখীর কারণে চলমান ৪০তম সাধারণ ও ৪২তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।

গত ৩০ নভেম্বর বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নিয়োগের জন্য ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। গত ৩০ ডিসেম্বর থেকে আবেদন শুরু হয়ে তা কয়েক দফা বাড়িয়ে আবেদনের তারিখ গত ৩০ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়। আজকালের মধ্যে ৪৩তম বিসিএসে আবেদনকারীর সংখ্যা প্রকাশ করবে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। এ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে।

এদিকে, ৪১তম সাধারণ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা গত ১৯ মার্চ অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষায় বিভিন্ন ক্যাডারের ২ হাজার ১৩৫ পদের বিপরীতে প্রায় পৌনে ৫ লাখ চাকরিপ্রত্যাশী পরীক্ষায় অংশ নেন। ৫ জুলাই এই পরীক্ষার ফলাফল প্রকাশের টার্গেট করেছিল কমিশন। কিন্তু করোনার কারণে তা সম্ভব হচ্ছে না। লকডাউন শেষ হলে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে পিএসসি সূত্র জানিয়েছে। এছাড়াও ৩৮তম বিসিএস থেকে নন-ক্যাডার দ্বিতীয় শ্রেণির শূন্য পদের চাহিদা এলে আরও আরেকটি তালিকা প্রকাশ করা হবে। ইতিমধ্যে প্রথম শ্রেণির পদে এর আগে তিন দফায় ১ হাজার ৭৬৩ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছিল। সর্বশেষ গত ৩০ জুন মহামারিতে সৃষ্ট হতাশার মধ্যে দ্বিতীয় শ্রেণির পদে ১ হাজার ১৩৯ জন চাকরি প্রার্থীর নিয়োগের জন্য সুপারিশ করা হয়।

ডিএসএস/০৪/জুলাই/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,