editor

প্রকাশিত: ২:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২০

কেট উইন্সলেটের জন্য এতই ভালোবাসা জয়সওয়ালের

1

যশস্বী জয়সওয়ালের জীবনে আপাতত কোনো অতৃপ্তি নেই বললে ভুল হবে। দুবাইয়ের সবচেয়ে বিলাসবহুল হোটেলে দিন কাটাচ্ছেন, ব্যাটিং টিপস নিচ্ছেন  স্টিভ স্মিথের কাছ থেকে। জস বাটলার আছেন আক্রমণাত্মক ব্যাটিংয়ের ধার বাড়ানোর জন্য। তবু এখনো স্বপ্ন পূরণ হয়ে গেছে বলাটা সম্ভব হচ্ছে না তাঁর পক্ষে।

8

আপাতত ১৮ বছর বয়সী এই ব্যাটসম্যানের স্বপ্ন পূরণ করতে পারেন শুধু একজনই, কেট উইন্সলেট। ইংলিশ এই অভিনেত্রীর মহাভক্ত রাজস্থান রয়্যালস ওপেনার। বিবিসির টেস্ট ম্যাচ স্পেশালের আইপিএল পডকাস্টে অকপটে নিজের ভালোবাসার কথা জানিয়েছেন জয়সওয়াল, ‘আমার প্রিয় চলচ্চিত্র টাইটানিক আর প্রিয় অভিনেত্রী কেট উইন্সলেট। তাঁকে অনেক ভালোবাসি, একদিন তাঁর সঙ্গে দেখা করতে চাই।’ ভারতের ব্যাটিং-ভবিষ্যৎ বলে ভাবা হচ্ছে যাঁকে, তিনি নিজেকে একজন রোমান্টিক পুরুষ হিসেবেই ভাবতে পছন্দ করেন।

4

বুর্জ খলিফা থেকে মাত্র ২০ মিনিট দূরত্বে বসে পারস্য উপসাগরের গর্জন শুনতে শুনতে রোমান্টিক হতেই পারেন জয়সওয়াল। কিন্তু কৈশোর পেরোনোর আগেই এমন বিলাসী জীবন যাপনের স্বাদ পাওয়া জয়সওয়ালের জীবনে রোমান্টিকতা বলতে কিছু নাও থাকতে পারত। একটু এদিক-ওদিক হলেই যে ক্রিকেটার হওয়ার নেশায় ঘর ছাড়ার সিদ্ধান্তটা ভয়ংকরতম ভুল বলে প্রমাণিত হতে পারত।

জয়সওয়ালের ভাগ্য ভালো জ্বালা সিং নামে একজন তাঁর জীবনে এসেছিলেন। নিজে একটা ক্রিকেট একাডেমি চালান। সেখানেই একদিন হঠাৎ কানে আসে জয়সওয়ালের নাম। মাত্র ১২ বছরের এক কিশোর অনায়াসে খেলছেন ‘এ’ ডিভিশনের বোলারদের, শুনে আগ্রহী হবেন না কোন কোচ! একটু খোঁজ নিতেই শোনেন, নির্দিষ্ট কোনো কোচ ছাড়াই এত দুর্দান্ত খেলছে এই কিশোর। শুধু কোচ ছাড়াই খেলছে না জয়সওয়াল, একা একা দিন কাটাচ্ছে মুম্বাইয়ের মতো বড় শহরে। পরিবার পরিজন থেকে হাজার মাইল দূরে থেকেও ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখছে। দিন কাটাচ্ছে ক্রিকেট খেলে, রাত কাটাচ্ছে নতুন কোনো আশ্রয়ের খোঁজে; অধিকাংশ রাতেই ঘুমাচ্ছে ক্রমশ তীব্র হয়ে ওঠা ক্ষুধাকে চেপে রেখে।

জ্বালা সিং শুধু জয়সওয়ালের প্রশিক্ষণের দায়িত্বই বুঝে নিলেন না, তাঁকে থাকার একটা জায়গাও করে দিলেন। মাত্র দুই বছরের মধ্যেই জয়সওয়ালের নাম মুম্বাইয়ের আজাদ ময়দান ছাড়িয়ে সারা দেশে ছড়িয়ে যায়। জাইলস শিল্ড টুর্নামেন্টের এক ম্যাচে ত্রিশতক করে পরে বল হাতে তুলে নিয়েছিলেন ১৩ উইকেট। স্কুল পর্যায়ের টুর্নামেন্টের কোনো ম্যাচে সর্বোচ্চ রান ও সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড এখনো তাঁর। গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের হয়ে সর্বোচ্চ রান করেছেন। ফাইনালে বাংলাদেশের বিপক্ষে হেরে গেলেও সর্বোচ্চ ইনিংসটি তাঁর। এর আগেই ভারতের ঘরোয়া ক্রিকেটের ইতিহাস ওলট-পালট করার প্রিয় কাজটা করেছেন আরেকবার। বিজয় হাজারে ট্রফিতে ১৫৪ বলে ২০৩ রান করে সর্বকনিষ্ঠ ডাবল সেঞ্চুরিয়ানের রেকর্ড তিন বছর কমিয়ে এনেছেন।

3

কিন্তু এসব কিছুই চমক জাগায় না, যতটা না জাগায় তাঁর ক্রিকেটীয় যাত্রা। উত্তর প্রদেশের সুরিয়াভাঁ গ্রামে জন্ম। অমিত প্রতিভা থাকলেও তাঁকে কেউ ক্রিকেট নিয়ে এগোনোর সাহস দিতে পারছিলেন না। ‘আমি শুধু ক্রিকেট খেলতে চেয়েছি, কিন্তু ভারতে গ্রামে সুযোগ (ক্রিকেট ক্যারিয়ার গড়ার) পাওয়া খুব কঠিন। বড়রা সবাই বলত, ক্রিকেট খেলতে চাইলে মুম্বাই যাও। আমার মাথায় ওটাই গেঁথে গেল। ঘুমাতে গেলেও মাথায় ওটা ঘুরত। মায়ের সঙ্গে কথা বললেও এটাই বলতাম, আমি মুম্বাই যেতে চাই’—জীবনের গল্প শোনাতে গিয়ে বললেন জয়সওয়াল।

ছয় ভাইবোনের মধ্যে চতুর্থ জয়সওয়াল নিজের ইচ্ছা পূরণে ঘর ছাড়লেন। শুধু ঘরই ছাড়লেন না, প্রতিজ্ঞা করলেন যত দিন না বলার মতো কিছু করবেন, তত দিন ঘরে ফিরবেন না। জয়সওয়ালের বয়স তখন কত? দশ ছাড়িয়েছে মাত্র।

মুম্বাইয়ে গিয়ে স্বপ্নটা পূরণ হয়েছে তাঁর। বিখ্যাত আজাদ ময়দানে অনুশীলন করছিলেন দিনভর। যে ময়দানে খেলেই উঠে এসেছেন শচীন টেন্ডুলকার ও পৃথ্বী শ-দের মতো ক্রিকেটাররা। সেখানেই নিজের হাতে থাকা শট পরখ করে নিচ্ছিলেন। ক্রিকেটীয় ব্যাকরণ মেনে শান দিচ্ছিলেন ফরোয়ার্ড ডিফেন্সে। দিনটা ঘনিয়ে এলেই সমস্যার শুরু, যে ধরনের সমস্যার কথা কখনো কল্পনা করতে হয়নি টেন্ডুলকার বা পৃথ্বী শ-কে।

2

টিকে থাকার লড়াইটা শুরু হতো রাতে। আশ্রয় ও খরচ মেটানোর জন্য একটা দোকানে চাকরি নিয়েছিলেন জয়সওয়াল। কিন্তু সারা দিন ক্রিকেট খেলে দোকানে ঠিকভাবে কাজ করা হচ্ছিল না। এতই পরিশ্রান্ত থাকতেন যে তাঁকে রেখে কোনো লাভ হচ্ছিল না দোকানের। ফলাফল, বের করে দেওয়া হলো জয়সওয়ালকে। সে স্মৃতি এখনো মনে আছে এই ওপেনারের, ‘আমার তখন এমন অবস্থা (কাউকে পেলে বলি)— “শুধু আজ রাতটা থাকতে দাও।” খুব একা ছিলাম, অনেক কঠিন এক সময় ছিল আমার জন্য। পরদিন আমার কোচকে বললাম সমস্যার কথা, তিনি তার ঘরে থাকতে বললেন। সেখানেই ছিলাম দুই-তিন মাস।’

এই আশ্রয়ও টিকল না বেশি দিন। মুম্বাইয়ের মতো মেগাসিটির বাস্তব রূপ আবারও নিষ্ঠুরতা নিয়ে ফিরে এল জয়সওয়ালের কাছে, ‘মুম্বাইয়ে থাকার জায়গা পাওয়া খুব কঠিন তাই আমাকে আরেকটা জায়গা খুঁজে নিতেই হতো। আমি তাই আমার ক্রিকেট দলের মাঠকর্মীদের তাঁবুতে আশ্রয় নিলাম। ওরা সোজা জানিয়ে দিল, তাঁবুতে থাকতে হলে রান করতে হবে, অনেক রান।’

Sharing is caring!


আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট সদর উপজেলা তাঁতী দলের আহ্বায়ক কমিটি পুনঃগঠন

সিলেট সদর উপজেলা তাঁতী দলের আহ্বায়ক কমিটি পুনঃগঠন

8 বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট সদর উপজেলা শাখার ৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পুনঃগঠন করা হয়েছে। বুধবার (২৪ জুন)

সিলেট বিভাগ গণদাবি পরিষদের পর্তুগাল শাখার সভাপতি হারুন ও সম্পাদক সানি

সিলেট বিভাগ গণদাবি পরিষদের পর্তুগাল শাখার সভাপতি হারুন ও সম্পাদক সানি

4 প্রবাসে সিলেট অঞ্চলের মানুষের অধিকার রক্ষা ও আঞ্চলিক উন্নয়নের দাবিকে বেগবান করতে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’-এর পর্তুগাল শাখার পূর্ণাঙ্গ

তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে যুবদল রাজপথে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত: মো: কামরুজ্জামান জুয়েল

তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে যুবদল রাজপথে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত: মো: কামরুজ্জামান জুয়েল

3 জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো: কামরুজ্জামান জুয়েল বলেছেন, যেকোনো মূল্যে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের

অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় শাহজালাল জামেয়ায় দোয়া মাহফিল

অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় শাহজালাল জামেয়ায় দোয়া মাহফিল

5 সিলেটের অন্যতম দ্বীনি বিদ্যাপীঠ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, সাবেক জাতীয় সংসদ সদস্য (এমপি), বিশিষ্ট ইসলামী

সৈয়দ নাসির উদ্দীন জেবুল যুক্তরাষ্ট্রে বাফলার সেক্রেটারি নির্বাচিত হওয়ায় অভিনন্দন

সৈয়দ নাসির উদ্দীন জেবুল যুক্তরাষ্ট্রে বাফলার সেক্রেটারি নির্বাচিত হওয়ায় অভিনন্দন

2 আমেরিকার পশ্চিম উপকূলের (ওয়েস্ট কোস্ট) বাংলাদেশী প্রবাসীদের সর্ববৃহৎ ফেডারেশন, বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা) নির্বাচনে সাধারণ সম্পাদক

শাল্লায় কালনী নদীতে অবৈধ বালু ও মাটি উত্তোলন: বিলীন হওয়ার শঙ্কায় দুই গ্রাম, প্রতিরোধের মুখে হামলা

শাল্লায় কালনী নদীতে অবৈধ বালু ও মাটি উত্তোলন: বিলীন হওয়ার শঙ্কায় দুই গ্রাম, প্রতিরোধের মুখে হামলা

6 ​শাল্লা  প্রতিনিধি: 7 ​সুনামগঞ্জের শাল্লা উপজেলার ২নং হবিবপুর ইউনিয়নের ছত্রিশ চক মৌজার মধ্য দিয়ে প্রবাহিত কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের

আ.লীগের নাশকতার প্রতিবাদে ১১নং ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা

আ.লীগের নাশকতার প্রতিবাদে ১১নং ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা

5 আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ১১নং ওয়ার্ড বিএনপি। মঙ্গলবার

জাহাঙ্গীরনগরে অবাধে টিলা কাটছে ‘হাফিজ মেম্বার’ সিন্ডিকেট

জাহাঙ্গীরনগরে অবাধে টিলা কাটছে ‘হাফিজ মেম্বার’ সিন্ডিকেট

3 সিলেট সদর উপজেলার ৬নং টুকের বাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জাহাঙ্গীরনগর ও আশপাশের এলাকায় আইন-প্রশাসনের তোয়াক্কা না করে অবাধে কাটা

1
4