editor

প্রকাশিত: 11:46 PM, July 5, 2021

সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশন শুরু বিদেশগামীদের

সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশন শুরু বিদেশগামীদের

নিজস্ব প্রতিবেদক
কোভিড-১৯ টিকা প্রদানের জন্য বিদেশগামী কর্মীদের সুরক্ষা অ্যাপে আজ (সোমবার) থেকে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। সুরক্ষা অ্যাপে বিদেশগামী কর্মীদের এই নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।

উদ্বোধনকালে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বিদেশগামী কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনা ভ্যাকসিন প্রদানের নির্দেশনা দিয়েছেন। বিদেশগামী কর্মীদের দ্রুত ও সহজ উপায়ে কোভিড-১৯ টিকা প্রদানের লক্ষ্যে সুরক্ষা অ্যাপে নিবন্ধন প্রক্রিয়া সহজ করা হয়েছে। সকল বিদেশগামী কর্মী পর্যায়ক্রমে কোভিড-১৯ টিকার আওতায় আসবেন বলে তিনি আশা ব্যক্ত করেন। মন্ত্রী আরো বলেন, সুরক্ষা অ্যাপে নিবন্ধনের পর নিবন্ধনকারী কর্মীকে মেসেজের মাধ্যমে টিকা প্রাপ্তির স্থান ও তারিখ জানিয়ে দেয়া হবে।

সরকার সবসময় প্রবাসী কর্মীদের পাশে রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রবাসীদের যেকোন সমস্যায় সরকারের বিভিন্ন দপ্তর যৌথভাবে সমাধান করে থাকে। এরই অংশ হিসেবে এই কোভিড মহামারী পরিস্থিতিতে বিদেশগামী কর্মীদের টিকা প্রদানের লক্ষ্যে সুরক্ষা অ্যাপে নিবন্ধন প্রক্রিয়া দ্রুত শুরু করা সম্ভব হয়েছে। বিদেশগামী কর্মীদের কোভিড-১৯ টিকা পেতে বিএমইটি’র নিবন্ধন আবশ্যক উল্লেখ করে মন্ত্রী বলেন, বর্তমানে টিকা গ্রহণের জন্য সুরক্ষা অ্যাপে নিবন্ধনের লক্ষ্যে বিএমইটি’র ডাটাবেজে কর্মীদের নিবন্ধন চলছে। সুরক্ষা অ্যাপে সাধারণভাবে জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধন করতে হয়। কিন্তু বিদেশগামী কর্মীদের সুবিধার্থে তাদের বৈধ পাসপোর্ট দিয়ে বয়স নির্বিশেষে এই অ্যাপে নিবন্ধনের ব্যবস্থা করা হয়েছে এবং এ জন্যই কর্মীদের আগে বিএমইটির ডাটাবেজে নিবন্ধিত হতে হবে। তিনি বলেন, দেশের সকল জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিস (ডিইএমও) ও নির্ধারিত ৯টি টিটিসি এবং ১টি আইএমটি’র পাশাপাশি ‘আমি প্রবাসী’ অ্যাপের মাধ্যমে বিএমইটি’র নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে।

মন্ত্রী ইমরান আহমদ আরো বলেন, ‘আমি প্রবাসী’ অ্যাপের মাধ্যমে বিদেশগামী কর্মীরা খুব সহজেই বিএমইটিতে নিবন্ধন করতে পারছে। তিনি উল্লেখ করেন, বিদেশগামী কর্মীদের বিএমইটি’র নিবন্ধনের সুবিধার্থে ঢাকা ও আশেপাশের এলাকায় ৩টি সাব-সেন্টার খোলা হয়েছে। সাব-সেন্টারগুলো হলো- সাভার, ধামরাই ও মিরপুর এলাকার জন্য বাংলাদেশ-কোরিয়া টিটিসি-মিরপুর; দোহার, নবাবগঞ্জ ও কেরাণীগঞ্জ এলাকার জন্য কেরাণীগঞ্জ টিটিসি এবং গাজীপুর এলাকার জন্য গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স।

আজ সোমবার বিকালে জুম প্লাটফর্মে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি এক প্রেস ব্রিফিং-এ প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রেস ব্রিফিংয়ে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন.এম জিয়াউল আলম পি এ এ। এতে আরো বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।

এসময় মন্ত্রী ইমরান আহমদ আরো বলেন, বিএমইটি’র ডাটাবেজ ও সুরক্ষা অ্যাপে নিবন্ধিত কর্মীদের মধ্য থেকে প্রাথমিকভাবে সৌদি আরব ও কুয়েতগামী কর্মীদের ফাইজার টিকা প্রদান করা হবে। পর্যায়ক্রমে অন্যান্য দেশে যাওয়া কর্মীদের প্রযোজ্য অন্যান্য টিকা প্রদান করা হবে। সুরক্ষা অ্যাপে নিবন্ধিত কর্মীরা তাদের ভিসাযুক্ত পাসপোর্ট প্রদর্শন করে অ্যাপের নির্দেশিত তারিখ ও স্থানে টিকা গ্রহণ করবেন।

অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বদা দেশের ১৭ কোটি মানুষের সেবায় নিয়োজিত রয়েছেন। এ মহামারীকালে তাদেরকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করছেন। প্রবাসীরা রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। বর্তমান প্রধানমন্ত্রী প্রবাসী কর্মীদের অবদানকে খুব গুরুত্ব দিয়ে থাকেন। তাদের প্রেরিত রেমিট্যান্সে ২% প্রণোদনা প্রদান করছেন। বর্তমান মহামারী পরিস্থিতিতে বিদেশগামী কর্মীদের সমস্যা সমাধানে সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রয়োজনে ডিজিটাল প্লাটফর্মে কাজ করতে হবে।

প্রেস ব্রিফিংয়ে আরো অংশগ্রহণ করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডাঃ আবুল বাশার মোহাম্মাদ খুরশীদ আলম, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ শহীদুল আলম এনডিসি, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আইয়ূব চৌধুরী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক এ. বি. এম. আরশাদ হোসেন এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল আহসান এবং সুরক্ষা অ্যাপ ডেভলপার টিমের প্রোগ্রামার মোঃ হারুন-অর-রশিদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিগণ।

ডিএসএস/০৫/জুলাই/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,