admin
প্রকাশিত: 1:31 PM, July 7, 2021

মেসিদের হারিয়ে ট্রফি জিততে চান নেইমার
অনলাইন ডেস্ক
শিরোপার লড়াইয়ে তুলনামূলক কঠিন প্রতিপক্ষকে এড়াতে পারলে স্বস্তির পাওয়ার কথা। ব্রাজিল সুপারস্টার নেইমার এখানে ব্যতিক্রম। চিরপ্রতিদ্বন্দ্বীদের হারানোর স্বাদ আর কঠিন চ্যালেঞ্জ জয়ের রোমাঞ্চই বেশি টানছে তাকে।
ব্রাজিলের এই তারকা তাই কোপার দ্বিতীয় সেমি-ফাইনালে সমর্থন করেন আর্জেন্টিনাকে। তাই সমর্থন কাজে লেগে গেছে। কলম্বিয়াকে হারিয়ে মঙ্গলবার শেষ রাতে আর্জেন্টিনা ফাইনালে উঠে গেছে। ফাইনালে লিওনেল মেসির দলকে হারিয়েই তিনি জিততে চান কোপা আমেরিকার শিরোপা।
এই ম্যাচে লিওনেল মেসি নন, নায়ক ছিলেন এমিলিয়ানো মার্তিনেজ। পেনাল্টি শুটআউটে তার তিনটি সেভই ফাইনালে তুলল আর্জেন্টিনাকে। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ সমতায় থাকার পর টাইব্রেকারে গড়ায় ম্যাচ। সেই পর্বে মার্তিনেজের বীরত্বে ফাইনালে উঠে আর্জেন্টিনা।
আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসির সহায়তায় প্রথমে গোল করেন লাওতারো মার্তিনেজ। দ্বিতীয়ার্ধে লুইস দিয়াস সমতায় ফেরান কলম্বিয়াকে। এরপর আর কোনো গোল না হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই তিন-তিনটি পেনাল্টি আটকে দলকে জয়ের আনন্দে ভাসান এমিলিয়ানো মার্তিনেজ।
প্রথম থেকেই দুর্দান্ত খেলছিলেন মেসি। ম্যাচের শুরুতেই তিনজন কলম্বিয়ান তারকাকে ছিটকে লাওতারো মার্তিনেজকে একটা পাস দিলে ইন্টার মিলানের এই ফরোয়ার্ড গোল করতে ব্যর্থ হন। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি আর্জেন্টিনাকে। জোভান্নি লো সেলসোর দুর্দান্ত এক পাস ধরে বক্সে থাকা লাওতারোর কাছে বল বাড়ান মেসি। ৭ মিনিটেই লাওতারোর দুর্দান্ত প্লেসিংয়ে এগিয়ে যায় আর্জেন্টিনা। এই অ্যাসিস্টের মাধ্যমে এ টুর্নামেন্টে চার গোল ও পাঁচ অ্যাসিস্ট হয়ে গেল মেসির। এ নিয়ে কোপায় আর্জেন্টিনার শেষ ১১ গোলের নয়টাতেই থাকল মেসির অবদান।
খেলা টাই হয়ে গেলে পেনাল্টিতে গড়ায়। পরে পেনাল্টি শুটআউটে গল্পটা এমিলিয়ানো মার্তিনেজেরই। তিন-তিনটি পেনাল্টি সেভ করে দলকে তুলেছেন ফাইনালে। শুরুতে কলম্বিয়ার হয়ে কুয়াদ্রাদো ও আর্জেন্টিনার হয়ে মেসি গোল করেন। এরপরই মঞ্চে আবির্ভাব এমিলিয়ানো মার্তিনেজের।
একে একে আটকে দেন সেন্টারব্যাক দাভিনসন সানচেজ ও ইয়েরি মিনার দুই পেনাল্টি। ওদিকে আর্জেন্টিনার হয়ে পেনাল্টি মিস করেন দি পল। কিন্তু লাওতারো ও পারেদেস গোল করে দলকে চিন্তামুক্ত করেন। কলম্বিয়ার হয়ে মিগুয়েল বোরহা গোল করলেও এদউইন কার্দোনার শেষ পেনাল্টিটা আবার আটকে দেন মার্তিনেজ।
এই ম্যাচে আর্জেন্টিনার জয়ের নেপথ্য নায়ক মেসিই।
আর তাকেই টেক্কা দিতে চান ব্রাজিল সুপারস্টার নেইমার। তিনি দুর্দান্ত ফর্মে আছেন। প্রথম সেমি-ফাইনালে নেইমারের জাদুকরি পাস থেকে লুকাস পাকুয়েতার গোলে পেরুকে হারায় ব্রাজিল। শুধু ওই পাসই নয়, গোটা ম্যাচে তার পায়ের কারুকাজ দেখা গেছে অনেকবারই। গোল না পেলেও তাই ম্যাচের সেরা ফুটবলার তিনিই।
কোয়ার্টার-ফাইনালেও ম্যাচ সেরা ছিলেন নেইমার। আসরে তিনবার তিনি হলেন ম্যান অব দা ম্যাচ।
আর্জেন্টিনার বিরুদ্ধে খেলার অপেক্ষায় মুখিয়ে আছেন নেইমার। প্রথম সেমি-ফাইনাল শেষে নেইমার হাসিমুখে জানিয়ে দিয়েছিলেন, ফাইনালে কোন দলকে চান।
‘আমি আর্জেন্টিনাকেই চাই, ওদের হয়েই গলা ফাটাব (দ্বিতীয় সেমি-ফাইনালে)। ওখানে আমার অনেক বন্ধু আছে এবং সেই ফাইনালে ব্রাজিলই জিতবে।’
ডিএসএস/০৭/জুলাই/২০২১/নুরুল
6 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
2 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
8 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
7 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
6 স্টাফ রিপোর্টার: 2 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে
6 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
6 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে
4 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 1 শুক্রবার (২১