editor
প্রকাশিত: 1:30 PM, July 8, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেটে গত জুন মাসে সড়কে ২৩টি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় অন্তত ২২ জন প্রাণ হারিয়েছেন। এমন তথ্য দিয়েছে ‘রোড সেফটি ফাউন্ডেশন’। তারা নিরাপদ সড়ক নিয়ে কাজ করে।
রোড সেফটি ফাউন্ডেশন জানায়, গত জুন মাসে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৩২৭টি। এতে নিহত হয়েছেন ৩৯৮ জন এবং আহত হয়েছেন ৪২৩ জন। নিহতের মধ্যে নারী ৫২ জন, শিশু ৩৩টি।
দেশের মধ্যে সর্বোচ্চ ২৬.২৯ শতাংশ দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এ বিভাগে ৮৬টি দুর্ঘটনায় নিহত ১০৩ জন।
অন্যদিকে সবচেয়ে কম ৭.০৩ ভাগ দুর্ঘটনা ঘটেছে সিলেট বিভাগে। এখানে ২৩টি দুর্ঘটনায় ২২ জন নিহত হয়েছেন।
প্রাণহানির দিক দিয়েও এগিয়ে রয়েছে ঢাকা বিভাগ, ২৫.৮৭ শতাংশ।
জুন মাসে দেশে মোট প্রাণহানির মধ্যে সিলেট বিভাগে ৫.৫২ ভাগ প্রাণহানি হয়েছে, যা দেশে সর্বনিম্ন।
রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান জানিয়েছেন, তারা সাতটি জাতীয় দৈনিক, পাঁচটি অনলাইন নিউজ পোর্টাল ও ইলেকট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে জুন মাসের পরিসংখ্যান প্রকাশ করেছেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,