admin

প্রকাশিত: 4:42 PM, July 10, 2021

মহানগর যুবলীগ মানবসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে: বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ

মহানগর যুবলীগ মানবসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে: বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ

সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে সহস্রাধিক দুস্থ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করছেন মহানগর আওয়ামীলীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীদার।

3

সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেছেন, ২০২০ সালে মহামারি করোনা ভাইরাস শুরুর পর থেকে সিলেট মহানগর যুবলীগ একের পর এক মানবসেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শুধু তাই নয় পবিত্র রমজান মাসে মাসব্যাপী সেহরী বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছিল। দেশে বৈশ্বিক মহামারি ৩য় ধাপ শুরু হওয়ায় আবারো সিলেট মহানগর যুবলীগ অসহায় খেটে খাওয়া মানুষের মাঝে ত্রাণ, খাদ্য সামগ্রী ও বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস বিতরণ করে সিলেট মহানগর যুবলীগ মানবসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে। জনগণের কল্যাণে আগামীতেও তাদের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। পাশাপাশি তিনি মহানগর আওয়ামীলীগের পক্ষ থেকে সিলেট মহানগর যুবলীগের কার্যক্রমের ভুয়শী প্রশংসা করেন।

5

আজ শনিবার বেলা ২টায় নগরীর আম্বরখানা পয়েন্টে সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে সহস্রাধিক অসহায় নিম্নবিত্ত ও দুস্থ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

3

এসময় সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি বলেন, দেশে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের ৩য় ধাপ শুরু হয়েছে এবং দেশে কঠোর লকডাউন চলছে, তাই রাষ্ট্র নায়ক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল এর আহবানে সিলেট মহানগর যুবলীগ করোনার মহাসংকটে অসহায় নিম্নমধ্যবিত্ত ও বিভিন্ন স্তরের মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। এ ধারাবাহিকতা সব সময় অব্যাহত থাকবে। তিনি সবাইকে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার বলেন, দেশের যে কোন সংকটে সিলেট মহানগর যুবলীগ এগিয়ে এসেছে। এ ধারাবাহিকতা এখনও অব্যাহত রয়েছে। তাই তিনি সমাজের অসহায় মানুষের সাহায্যে সবাইকে নিজ নিজ সামর্থ অনুযায়ী এগিয়ে আসার আহ্বান জানান।

6

এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর যুবলীগ নেতা রাহেল আহমদ চৌধুরী, আব্দুর রব সায়েম, আজাদুর রহমান চঞ্চল, আনিসুর রহমান তিতাস, ইমামুর রহমান লিটন, আবিদুর রহমান শিপলু, আলী হোসেন, হোসেন আহমদ বাবু, জাকির আহমদ, আফজল হোসেন, রূপম আহমদ, এডভোকেট আকবর, এডভোকেট কাশেম, রুহুল আমিন, আখতার হোসেন, সেবুল আহমদ সাগর, নাজমুল ইসলাম চৌধুরী, আজাদ উদ্দিন, সাইদুর রহমান, মাসুদ আহমদ পীর, এমদাদ হোসেন ইমু, সাকারিয়া হোসেন সাকির, আমিনুল ইসলাম আমিন, আকিল আহমদ, আল মুমিন, আবুল কাশেম, ইব্রাহিম খান সাদেক, রেজাউল করিম হাসান, সাদিকুর রহমান সোহাগ, সারোয়ার হোসেন, আবেদ আহমদ, রায়হান আহমদ, হাফিজুর রহমান, মহানগর ছাত্রলীগ নেতা অমিত জিৎ, সুলতান আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

2

 

ডিএসএস/১০/জুলাই/২০২১/নুরুল

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

7 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

5 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

2 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

2 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

7 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

2 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

7 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে

দরিদ্রদের জন্য খাবার পরিবেশন কর্মসূচি সিলেট সোসাইটির প্রশংসনীয় উদ্যোগ: ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান

দরিদ্রদের জন্য খাবার পরিবেশন কর্মসূচি সিলেট সোসাইটির প্রশংসনীয় উদ্যোগ: ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান

3 ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, সিলেট সোসাইটি সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও

1
3