editor
প্রকাশিত: 10:14 PM, July 10, 2021
অনলাইন ডেস্ক
কুমিল্লার নাঙ্গলকোটে বাবলী রাণী দাস ও তার একমাত্র পুত্র সন্তান বাঁধন ঘোষ হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বাবলী রাণী দাস উপজেলার হেসাখাল ইউনিয়নের হেসাখাল দক্ষিণ দায়েমছাতির মৃত হরি মোহন দাস ও জোসনা রাণী দাসের দ্বিতীয় মেয়ে।
সম্প্রতি কুমিল্লা বিজ্ঞ নোটারি পাবলিকের কার্যালয়ে এফিডেভিটের মাধ্যমে মা ও ছেলে ইসলাম ধর্ম গ্রহণ করেন। বাবলী রাণী দাসের পরিবর্তিত নাম ফাতেমা আক্তার ও ছেলে বাঁধন ঘোষের নাম রাখা হয়েছে মো. নুরুন্নবী। মা ও ছেলে বর্তমানে পার্শ্ববর্তী লাকসামের একটি আশ্রয়ণ প্রকল্পে বসবাস করছে।
নওমুসলিম ফাতেমা আক্তার বলেছেন, ‘আমি দীর্ঘদিন ধরে মুসলমানের সংস্পর্শে এসে ইসলাম ধর্ম সম্পর্কে জানতে পারি। এ ছাড়া বিভিন্ন গ্রন্থ পড়ে ও ইসলামিক স্কলারদের ওয়াজ শুনে বুঝতে পারি, ইসলাম পৃথিবীর একমাত্র শান্তির ধর্ম। আমি অনুধাবন করতে পেরেছি, একমাত্র ইসলামই সেরা ধর্ম, যা পরকালে মুক্তির সন্ধান দিতে পারে। আমি সাবালিকা বিধায় বুঝে-শুনে আমি এবং আমার একমাত্র সন্তান বিজ্ঞ আলেমের নিকট গিয়ে হিন্দু ধর্ম ত্যাগ করে কালেমা পড়ে মহাপবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করি।
ধর্মান্তরিত হওয়ায় স্বামীর সঙ্গে কোনো সম্পর্ক নেই জানিয়ে তিনি বলেন, ‘ইসলাম ধর্ম গ্রহণে কেউ আমাকে প্ররোচিত করেনি। আমি বাকি জীবন আল্লাহর রাস্তায় নিজেকে বিলিয়ে দিতে চাই। এজন্য সকলের দোয়া চাই।
সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।
সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি এম শফিকুর রহমান ও সাবেক দপ্তর সম্পাদক মো. সেলিম আহমদের বিভিন্ন প্রেস বিজ্ঞপ্তি ও
সিলেট নগরীর সুবিদবাজার এলাকার প্রবাসী দুই ভাইয়ের স্বাক্ষর জাল করে ভুয়া আমমোক্তারনামা তৈরি, কোটি টাকার ভাড়া আত্মসাৎ, পৈতৃক সম্পত্তি জবরদখল
সিলেটের রাজনীতিতে আলোচিত জামায়াত নেতা লোকমান আহমদকে ঘিরে নানা জল্পনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ভার্চ্যুয়াল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে,
রাজনীতিতে সুবিধাবাদ আর রাতারাতি দলবদলের এক চাক্ষুষ উদাহরণ হয়ে উঠেছেন সিলেটের এক বাবা ও ছেলে। পটপরিবর্তনের পর অতীতে বাংলাদেশ আওয়ামী
সিলেটের জালালাবাদ থানার ভাগারপাড় গ্রামে ১৪ বছরের কিশোর মহিন হাসান বাপ্পিকে নৃশংস হত্যাচেষ্টার পর উত্তাল হয়ে উঠেছিল এলাকা। মানববন্ধন, প্রতিবাদ