editor
প্রকাশিত: 10:54 PM, July 10, 2021
অনলাইন ডেস্ক
কুষ্টিয়ার কুমারখালীতে মোবাইল নিয়ে বাকবিতণ্ডায় তৌকির (২৫) নামে এক যুবককে বঁটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার সন্ধ্যার দিকে উপজেলার কয়া ইউনিয়নের মালিথাপাড়া আবাসনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
এ ঘটনায় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুজনকে আটক করেছে কুমারখালী থানা পুলিশ। নিহত তৌকির কয়া আবাসনের মালিথাপাড়ার বাবলু মালিথার ছেলে। তিনি পেশায় মোবাইল মেকানিক ছিলেন।
নিহতের চাচাতো ভাই শরিফুল ইসলাম জানান, কয়েক দিন আগে উত্তর কয়া আবাসনের আজবাহারের ছেলে বিপ্লব ওরফে বিল্লু (২০) তৌকিরের কাছে মোবাইল মেরামত করতে দেন। তৌকির মোবাইল মেরামত করে তাকে ফেরত দিলে বিল্লু মোবাইল ফেরতের বিষয়টি অস্বীকার করেন। এ ঘটনা নিয়ে তাদের মধ্যে বেশ কয়েক দিন যাবত গণ্ডগোল চলছিল।
এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার মাগরিবের নামাজের পর বিল্লু ও তার বোন যুথি খাতুন তৌকিরের বাড়িতে এসে মোবাইল ফেরত চান। এ সময় গণ্ডগোলের একপর্যায়ে বিল্লু তৌকিরকে বঁটি দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেন। তাকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, বিল্লু মাদকাসক্ত, তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
এ বিষয়ে কুমারখালী থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার বলেন, মোবাইল ফেরত দেয়াকে কেন্দ্র করে তৌকির নামে এক যুবক নিহত হয়েছেন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ইতোমধ্যে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,