editor
প্রকাশিত: 7:54 AM, September 28, 2020
সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মেজবাহ উদ্দিন বলেছেন, সরকার প্রতিবন্ধী শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষেত্রে বেশি গুরুত্ব দিয়ে দেশ পরিচালনা করছেন। প্রতিবন্ধী, দরিদ্র, বঞ্চিত ও ঝড়েপড়া জনগোষ্ঠিকে মানব সম্পদে পরিণত করতে সরকার নগদ অর্থ সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারের সেই সব সুযোগ-সুবিধা গ্রহণ করে প্রতিবন্ধী ও বঞ্চিত শিক্ষার্থীরা লেখাপড়ায় এগিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের ১৭জন শিক্ষার্থীদেরকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। তিনি সরকারের পাশাপাশি প্রতিবন্ধীদের কল্যাণে সমাজের সুধীজন, বিত্তবান ও দানশীল ব্যক্তিদের এগিয়ে আসার আহবান জানান।
মেজবাহ উদ্দিন গতকাল রোববার দুপুরে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ গ্রীন ডিজএ্যাবলড ফাউন্ডেশন (জিডিএফ) এর কার্যালয়ে জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের ১৭ জন শিক্ষার্থীদের মধ্যে নগদ ৩ হাজার টাকা করে ৫১ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জিডিএফ এর মহাসচিব-নির্বাহী পরিচালক বায়জিদ খান এর সভাপতিত্বে ও ব্যবস্থাপক স্বপন মাহমুদের সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দর্শনে অর্নাস ২য় বর্ষের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী মোঃ কয়েছ মিয়া।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জিডিএফ’র সদস্য ও উপদেষ্টা সমিক সহিদ জাহান, হিসাব রক্ষক ফজলে এলাহি, শিক্ষিকা নমিতা রানী দে ও খালেদা আক্তার রিবা প্রমুখ। এছাড়াও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে জিডিএফ এর মহাসচিব-নির্বাহী পরিচালক বায়জিদ খান শিক্ষার্থীদেরকে নগদ আর্থিক সহায়তা প্রদান করায় সিলেটের জেলা প্রসাশক এম কাজী এমদাদুল ইসলামকে জিডিএফ পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার ধারা অব্যাহত রাখার আহবান জানান।-বিজ্ঞপ্তি
3 সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর বদলিজনিত বিদায় উপলক্ষে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার পক্ষ থেকে
8 সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের
2 পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে সিলেটের জৈন্তাপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এতিমখানায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ‘রোটারি ক্লাব অব
3 শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, তাদের বিজ্ঞানমনস্ক ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে গঠন করা
6 যেকোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা দুর্ভোগে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংগঠনগুলো এগিয়ে আসলে পরিস্থিতি মোকাবেলা সহজ হয়। স্বেচ্ছাসেবী সংস্থা সিলেট
1 প্রেম ও দ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে সিলেটে ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নজরুল স্মরণ
7 সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং নৈশভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫
4 সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের চলমান নির্মাণকাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত সরকারি নির্মাণসামগ্রী ব্যক্তিগতভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। 4 এই