editor

প্রকাশিত: 4:30 PM, July 11, 2021

সুনামগঞ্জে করোনায় ১২দিনে ৫ জনের মৃত্যু: ভ্যাকসিন পৌছেছে তৃতীয় ধাপের

সুনামগঞ্জে করোনায় ১২দিনে ৫ জনের মৃত্যু: ভ্যাকসিন পৌছেছে তৃতীয় ধাপের

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ১২দিনে আওয়ামীলীগ নেতা ও ৪ নারীসহ মোট ৫ জনের মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে। আজ রবিবার (১১ জুলাই) সকাল ৮টায় তৃতীয় ধাপে সিনোফার্মার ৩৮হাজার ৪শত ডোজ করোনা ভাইরাসের ভ্যাকসিন এসে পৌছেছে। সুনামগঞ্জ ইপিআই ভবনে ৪৮টি কার্টনের মাধ্যমে এসব ভ্যাকসিন আসে। ভ্যাকসিন কো-অর্ডিনেটর সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কর্মকর্তা এটিএম আব্দুল্লাহ চৌধুরীর কাছ থেকে সিভিল সার্জন ডাঃ শামসু উদ্দিন করোনা ভাইরাসের ভ্যাকসিন গ্রহণ করেন। পরে ভ্যাকসিনগুলো ইপিআই ভবনের বিশেষায়িত ফ্রিজার কক্ষে সংরক্ষণ করা। ওই সময় উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন।

জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে- গত শনিবার (১০ জুলাই) সকাল ১১টায় জেলার দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের রাশেদ মিয়ার স্ত্রী খোজেদা বেগম (৭০) শ^াসকষ্ট ও জ¦র নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ করোনা পরিক্ষা করলে তার পজিটিভ আসে এবং ওইদিন দুপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধ খোজেদা বেগমের মৃত হয়।

এরআগে গত মঙ্গলরার (৬ জুলাই) ভোর সাড়ে ৫টায় জেলার জগন্নাথপুর উপজেলার পৌরশহরের ৯নং ওয়ার্ডের যাত্রাপাশা এলাকার সুশীল গোপের স্ত্রী নির্মলা রানী গোপ (৭০) করোনা উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করেন। পরে ওই এলাকাটি কঠোর লকডাউন করে দেয় উপজেলা প্রশাসন। এছাড়াও গত শুক্রবার (২ জুলাই) রাত ১২টায় উপজেলার আশারকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক অর্থ সম্পাদক ও জামালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি খসরু মিয়া (৪৭) কারোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। করোনা উপসর্গ নিয়ে ৯দিন যাবত সিলেট মাউন্ট এডোরা বেসরকারী হাসপাতালে ভর্তি ছিলেন আওয়ামীলীগ নেতা খসরু মিয়া। তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

গত শনিবার (৩ জুলাই) সকাল ১০টায় জেলার ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা বন্দেরবাড়ি গ্রামের কৃষক শওকত আলীর স্ত্রী দুলেনা আক্তার (৫২) সর্দি, কাশি ও শ^াসকষ্ট নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার দেখাতে আসে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ওই নারীর পরিক্ষা করলে করোনা পজিটিভ আসে। তাই হাসপাতালের মহিলা ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেয়। কিন্তু ওইদিন সকাল ১১টায় দুলেনা বেগমের মৃত্যু হয়।

এছাড়া গত সোমবার (২৮ জুন) সকাল ১১টায় জেলার তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের কামারকান্দি গ্রামের মোছাব্বির মিয়ার স্ত্রী সখিনা বেগম (৫৫) কে শ^াসকষ্ট জনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ সখিনা বেগমের নমুনা পরিক্ষার করার পর করোনা পজিটিভ শনাক্ত হলে তাকে উন্নত চিকিৎসার জন্য পরদিন মঙ্গলবার (২৯ জুন) বিকেলে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। কিন্তু সখিনা বেগমের পরিবারের লোকজন সুনামগঞ্জ না গিয়ে নিজ বাড়িতে চলে যায়। এরপর সন্ধ্যায় সখিনা বেগমের মৃত্যু হয়।

এব্যাপারে সুনামগঞ্জ সিভিল সার্জন ডাঃ শামস উদ্দিন সাংবাদিকদের বলেন- তৃতীয় বারের মতো সুনামগঞ্জে ৩৮হাজার ৪শত ভ্যাকসিন এসে পৌছেছে। ভ্যাসসিন গুলো জেলার ১০টি উপজেলার দেওয়া হবে। করোনা ভাইরাস নিয়ন্ত্রণে রাখার জন্য সরকারের সকল নিয়ম মেনে আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি।

ডিএসএস/১১/জুলাই/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট