editor
প্রকাশিত: 8:12 PM, July 11, 2021
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ সীমান্তে সিলেটের বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ২৪ বস্তা ভারতীয় কাঁচা সুপারি আটক করেছে। আটককৃত অবৈধ সুপারির সিজার মূল্য ১লক্ষাধিক টাকা।
এলাকাবাসী সূত্রে জানা গেছে- আসন্ন ঈদকে সামনে রেখে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, মধ্যনগর ও সুনামগঞ্জ সদর উপজেলার সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবাধে কয়লা, পাথর, গরু, বাঁশ, কাঠ, সুপারি, কাপড়, মদ, গাঁজা, হেরুইন, ইয়াবা ও অস্ত্র পাচাঁর করছে চোরাচালানীরা। আর এই চোরাচালানকে কেন্দ্র করে চলছে জমজমাট চাঁদাবাজি বাণিজ্য। র্যাব ও পুলিশ বিভিন্ন সময় অভিযান চালিয়ে মাদক, অস্ত্র ও কাপড়সহ বিভিন্ন অবৈধ মালামাল ও চোরাচালানীদেরকে গ্রেফতার করছে। কিন্তু সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্তের দায়িত্বে থাকা বিজিবি সদস্যরা এব্যাপারে জোড়া কোন ভমিকা না নেওয়ার কারণে দিনদিন চোরাচালান ও চাঁদাবাজি আশংকাজনক হারে বেড়েই যাচ্ছে।
এমতাবস্থায় আজ রবিবার (১১ জুলাই) সকালে জেলার চোরাচালানের স্বর্গরাজ্য দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার সীমান্তের ১২৩৫ নং মেইন পিলার সংলগ্ন কলাউড়া নামকস্থানে অভিযান চালিয়ে ভারত থেকে পাচাঁরকৃত ২৪ বস্তা অবৈধ সুপারি আটক করে সিলেট ৪৮ ব্যটালিয়নের বিজিবি সদস্যরা। কিন্তু চোরাচালানীদেরকে গ্রেফতার করতে পারেনি। বিজিবির উপস্থিতি টের পেয়ে সুপারির বস্তা ফেলে চোরাচালানীরা পালিয়ে যায় বলে জানা গেছে।
এঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট ৪৮ ব্যটালিয়নের বিজিবি অধিনায়ক আহমেদ ইউসুফ জামিল সাংবাদিকদের বলেন- আটককৃত অবৈধ সুপারি সুনামগঞ্জ জেলার ছাতক শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট