editor
প্রকাশিত: 4:48 PM, July 12, 2021
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজার, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, মধ্যনগর ও সুনামগঞ্জ সদরের সীমান্ত এলাকা দিয়ে দিনদিন বেড়েই চলেছ চোরাচালান বাণিজ্য। জেলার দুই উপজেলায় পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ভারতীয় নাসির উদ্দিন পাতার বিড়ির চালানসহ ২ চোরাকারবারীকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃত চোরাকারবারীরা হলো- জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের মৃত রাধাকান্ত বিশ্বাসের ছেলে দীনেস বিশ্বাস (৩৮) ও জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের বালিকান্দি গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে আসাব মিয়া (৪৫)। আজ সোমবার (১২ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে ২ চোরাকারবারীকে কারাঘারে পাঠানো হয়েছে।
পুলিশ ও র্যাব সূত্রে জানা গেছে- গতকাল রবিবার (১১ জুলাই) রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৯ এর সুনামগঞ্জ ক্যাম্পের সদস্যরা জেলার বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের ভাটিপাড়া গ্রামে অভিযান চালিয়ে ২লক্ষ ১০হাজার পিস ভারতীয় নিষিদ্ধ নাসির উদ্দিন পাতার বিড়িসহ চোরাকারবারী দীনেস বিশ্বাসকে গ্রেফতার করে।
অপরদিকে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া এলাকা থেকে ২লক্ষ ৩হাজার পিস ভারতীয় নাসির উদ্দিন পাতার বিড়িসহ চোরাকারবারী আসাব মিয়াকে গ্রেফতার করা হয়। পরে ২ চোরাকারবারীকে রাতেই বিশ্বম্ভরপুর ও জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়। এঘটনার প্রেক্ষিতে র্যাব বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে ২ থানায় পৃথক ২টি মামলা দায়ের করে।
বিশ্বম্ভরপুর থানার ওসি ইকবাল হোসেন ও জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট