editor
প্রকাশিত: 2:56 PM, July 13, 2021
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুরে ইটের খোয়াভর্তি ট্রাক্টর উল্টে আমিনুল হক রুবেল (৩০) নামের এক ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশটি দাফন করা হয়েছে।
স্থানীয়রা জানান, উপজেলার পাইলগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামের আব্দুল মাষ্টারের ছেলে আমিনুল হক রুবেল গত সোমবার (১২জুলাই) সকাল ১১টার দিকে জগন্নাথপুর-আউশকান্দি-ঢাকা আঞ্চলিক মহাসড়কের সোনাতলা নামক স্থানে ইটের খোয়াভর্তি ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। দূর্ঘটনার খবর শুনার পর শত শত উৎসুক জনতা ভিড় করে আমিনুল হক রুবেলকে এক নজর দেখা জন্য এলাকায় শোকের ছায়া নেমে আসে।
স্থানীয়রা জানান, সদা হাসি উজ্জল রুবেল ছিল সবার প্রিয় সব সময় মানুষের সাথে হাঁসি খুশি মনে কথা বলতো। একটি সম্ভবনাময় যুবককে হারিয়ে পিতা ও মাতা অসহায় হয়ে গেছেন। একমাত্র উপাজনের সম্ভর মৃত্যু বরণ করায় শোকের কাতর হয়ে গেছে পরিবারটি। সে কয়েক বছর পূর্বে প্রবাসে ছিল। বাড়ীতে এসে বিভিন্ন স্থানে কাজ করার পর ট্রাক্টর চালিয়ে জীবিকা নির্বাহ করতে চেয়েছিল। অবশেষে ট্রাক্টরে কেড়ে নিল তার প্রাণ।
জগন্নাথপুর থানার এসআই মির্জা শাফায়েত হোসেন জানান, জগন্নাথপুর-আউশকান্দি-ঢাকা আঞ্চলিক মহাসড়কের সোনাতলা নামক স্থানে ইটের খোয়াভর্তি ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। ঘটনারস্থলে চালক মারা যান। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশটি দাফন করা হয়েছে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।