admin
প্রকাশিত: 6:42 PM, July 13, 2021

দেশে করোনায় আরও ২০৩ মৃত্যু, শনাক্ত ১২১৯৮
অনলাইন ডেস্ক
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) আরও ২০৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট ১৬ হাজার ৮৪২ জনের মৃত্যু হলো।
এ ছাড়া দেশে নতুন করে আরও ১২ হাজার ১৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১০ লাখ ৪৭ হাজার ১৫৫ জনের করোনা শনাক্ত হলো।
আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন টেস্টসহ ৪১ হাজার ৭৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ২১ শতাংশ।
উল্লেখিত ২৪ ঘণ্টায় মৃত ২০৩ জনের মধ্যে ১৩২ জন পুরুষ ও ৭১ জন নারী- এ তথ্য জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এদের মধ্যে ৬১ জনই ঢাকা বিভাগের। এছাড়া খুলনায় ৫৩, চট্টগ্রামে ৩০, রাজশাহীতে ২৭, বরিশালে ৫, সিলেটে ৫, রংপুরে ১৫ এবং ময়মনসিংহে আরও ৭ জন মারা গেছেন।
মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন আরও ৭ হাজার ৬৪৬ জন সুস্থ হয়ে উঠেছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, এ নিয়ে এখন পর্যন্ত মোট ৮ লাখ ৮৯ হাজার ১৬৭ জন করোনা থেকে সেরে উঠেছেন।
উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম কারো দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম কারো মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। গত ২৭ জুন থেকে দেশে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা একশ’র উপরে। এর মধ্যে গত ৭ জুলাই বুধবার করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়।
ডিএসএস/১৩/জুলাই/২০২১/নুরুল
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,