admin
প্রকাশিত: 1:20 PM, July 14, 2021
অনলাইন ডেস্ক
কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকার কাছাকাছি পর্যন্ত প্রায় ২শ’ কিলোমিটার সড়কে স্থির হাজার হাজার পণ্যবাহী যানবাহন। কিছু সময় পর পর ২/৩ কিলোমিটার গতিতে থেমে থেমে চলছে। গত দু’দিন ধরে চলছে এই অবস্থা। মহাসড়ক জুড়ে হাজার হাজার ট্রাক, কাভার্ড ভ্যান, লং বিহিকেলের সারি।
জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ও মেঘনা সেতুর মাঝামাঝিতে অবস্থিত লাঙ্গলবন্ধ সেতুর ক্ষতিগ্রস্ত ডেক স্ল্যাব মেরামত কাজের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানবাহন এদিক দিয়ে চলাচলের নির্দেশনা দেয়া হয়। মঙ্গলবার সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত যানবাহনসমূহ শুধু সেতুর একপাশ দিয়ে চলাচল এবং রাত ১০টার পর থেকে বুধবার বেলা ৩টা পর্যন্ত সেতুর ওপর দিয়ে পুরোপুরি যানবাহন চলাচল বন্ধের নির্দেশ দেয়া হয়। বিকল্প পথ হিসেবে হালকা যানবাহনসমূহকে মোগড়াপাড়া-কাইকারটেক ব্রিজ-নবীগঞ্জ-মদনপুর সড়ক এবং ভারি যানবাহনসমূহকে কাঁচপুর-ভুলতা-নরসিংদী-ভৈরব ব্রিজ-সরাইল-ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সড়ক ব্যবহার করতে বলা হয়। ব্রাহ্মণবাড়িয়ার ট্রাফিক গুঞ্জন দে জানান, থেমে থেমে গাড়ি চলছে। কখনো ২/৩ কিলোমিটার, কখনো ২০ কিলোমিটার গতিতে গাড়ি চলছে।
একেবারে থেমে নেই। ৪ লেন হাইওয়ের গাড়ি এই এক লেন সড়ক দিয়ে চলছে। সঙ্গত কারণে কুমিল্লা-সিলেট সড়কে বড় ধরনের লোড পড়েছে। তাছাড়া সিলেট হাইওয়ের গাড়িও আছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,